মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৪:৫৫, ১২ নভেম্বর ২০২১
কামালপুর ইউনিয়ন পরিষদে সূচনা কর্মসূচির সমাপনী সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও সূচনা কনসোটিয়ামের সহযোগিতায় অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ইউনিয়ন পরিষদের হল রুমে এই সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমদের সভাপতিত্বে ও (জিসিডিও) ওয়াহীদুজ্জামানের পরিচালনায় সমাপনী সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. আলতাফ হোসেন, মো. শাহাদাত হোসেন, অমলেন্দু কুমার দাশ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, প্রদিপ কুমার ঘোষ প্রাণী সম্পদ অধিদপ্তর মৌলভীবাজার, মুজাহিদুল ইসলাম, ইপিএল জয়দীপ, শামীমা ইসলাম, শাম্মি সুমিত্রা, পিআরএল জিবা আক্তার, দিলরুবা আক্তার, শাহিমা বেগম, সুদেশনা দেব প্রমুখ।

সূচনা কর্মসূচিতে নিয়মিত হাঁস, মুরগি, ছাগল, ভেড়াকে টিকা প্রদান, কিশোরী দলের বিভিন্ন কার্যক্রম, পিয়ার লিডার তৈরি করা এবং তাদের মধ্যেমে বিভিন্ন খেলাধুলাসহ সচেতনতামূলক মঞ্চ নাটক করানো হয়। কার্যক্রমের শুরুতে উপকারভোগী ৩২ জন কিশোরীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরবর্তীতে আরও ২২ জনের মধ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। মা ও শিশু কিশোরীদের পুষ্টি উন্নয়ন নিয়ে
কাজ করা, গ্রামের মহিলাদের সাবলম্বী করতে বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করা হয়েছে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























