ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৯, ১২ নভেম্বর ২০২১

মৌলভীবাজারে মাসব্যাপী পুনাক বাণিজ্য মেলা শুরু

মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে মাসব্যাপী পুনাক বাণিজ্য মেলা শুরু হয়েছে। 

শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় শহরের কাশিনাথ হাইস্কুল মাঠে মৌলভীবাজার জেলার পুনাক সভানেত্রীর পক্ষে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর)  এ. বি. এম মুজাহিদুল ইসলাম পিপিএম ও মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক। 

উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, 'মেলা থেকে প্রাপ্ত অর্থ পুলিশের নারী সদস্যেদের উন্নয়নে ব্যয় করা হবে।' 

অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় তাঁর বক্তব্যে বলেন ‘পুনাকের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। এখানে সাধারণ নাগরিকদের জন্যও কেনাকাটার পাশাপাশি সুস্থ বিনোদনের জন্য নানা আয়োজন থাকছে। 

অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ. বি. এম মুজাহিদুল ইসলাম পিপিএম বলেন, 'ম্যাসব্যাপী এ মেলায় বিভিন্ন পণ্যের বাহারি স্টলের পাশাপাশি সুস্থ বিনোদনেরও ব্যবস্থা রাখা হয়েছে। তিনি সবাইকে মেলায় আসার জন্য অনুরোধ জানান।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়