মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতা শুরু
মৌলভীবাজারে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতা শুরু হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশ মৌলভীবাজারের সহায়তায় আটটি দল নিয়ে শুরু হয়েছে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতা ২০২১।
পুলিশ সুপার ও জেলার ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মীর নাহিদ আহসান, জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

প্রতিযোগিতার আয়োজন নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) সুদর্শন কুমার রায় বলেন, 'প্রতিযোগিতায় মোট আটটি দল এ ও বি গ্রুপে অংশগ্রহণ করছে। আজ উদ্বোধনী দিনে মৌলভীবাজার সদর কাবাডি দল (বালক) ও মৌলভীবাজার পৌরসভা কাবাডি দল (বালক) পরস্পরের মুখোমুখি হবে।
তিনি আরো জানান, কাবাডি আমাদের জাতীয় খেলা। এর প্রসারে বাংলাদেশ পুলিশ বিভিন্ন সময় প্রতিযোগিতার আয়োজন করে আসছে। তিনি ক্রীড়ামোধী মানুষেদের এই খেলা উপভোগের জন্য মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে আমন্ত্রণ জানান।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























