মৌলভীবাজার প্রতিনিধি
বিড়াল ভেবে ঘরে আনলেন মেছো বাঘের ছানা!
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সিংগুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিবা রানী কর বাড়ির কাছে একটি পরিত্যক্ত টয়লেটের কাছে ৩টি মেছোবিড়াল (স্থানীয়রা মেছোবাঘ বলে) দেখতে পান। তিনি বিড়াল ভেবে ছানা ৩টিকে নিয়ে আসেন ঘরে। কিন্তু দুধ খাওয়াতে গেলে ছানাগুলো খেতে রাজি হয়নি।
ছানাগুলোর আচরণে সন্দেহ হলে তিনি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন এবং যোগাযোগ করেন বন বিভাগের সাথে। ছবি দেখে বন বিভাগের কর্মকর্তা নিশ্চিত করেন বিড়াল নয় এগুলো মেছোবিড়ালের ছানা। পরে বনবিভাগের পরামর্শে তিনি শুক্রবার (১২ নভেম্বর) রাতে রেখে আসেন আগের স্থানে। সকালে ছানাগুলোকে আর পাওয়া যায়নি।
দিবা রানী কর জানান, শুক্রবার (১২নভেম্বর) দুপুরে বাড়ির কাছে একটি ছানার ডাক শুনে গিয়ে দেখেন ছানা ৩টি রয়েছে আলাদা আলাদা। সেগুলো উদ্ধার করে ঘরে নিয়ে আসেন। বন বিভাগের কথা মতো রাতে ছানা ৩ টিকে রেখে আসেন আগের জায়গায়। সকালে আর পাওয়া যায়নি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, ছবি দেখার পর তিনি নিশ্চিত হন এ গুলো মেছো বিড়ালের ছানা। কথা মতো শিক্ষিকা ছানাগুলো রেখে আসায় মা বিড়াল রাতে ছানাগুলো নিয়ে চলে গেছে। তিনি আরও জানান, মা বিড়াল ছানাগুলোর আশেপাশেই ছিলো।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























