মৌলভীবাজার প্রতিনিধি
গ্রীণ স্টার ক্লাবের তৃতীয় বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন
মৌলভীবাজারের তরুণ ক্রিকেটারদের সংগঠন ‘গ্রীণ স্টার ক্লাবের’ তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও জার্সি উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) জেলা স্টেডিয়াম হলরুমে মো. রবিউল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব ইজদানি ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্রিকেট কোচ রাসেল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিপিএএমের সভাপতি ফখরুল ইসলাম রাজু , সিপিএএমের সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন, অনলাইন নিউজ পোর্টাল আইনিউজের প্রতিনিধি রেজওয়ান মজুমদার রুমন, গ্রীণ স্টার ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য আবদুল্লাহ ভূঁইয়াসহ জেলা ক্রিকেট দলের তারকা খেলোয়াড়বৃন্দ।

গ্রীণ স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার পারভেজ রুকু জানান, ২০১৮ সালে এক ঝাঁক স্বপ্নবাজ তরুণদের নিয়ে তিনি তার ক্লাবের অগ্রযাত্রা শুরু করেন। তারই ধারাবাহিকতায় আজ এই ক্লাব মৌলভীবাজারে বিভিন্ন ছোট-বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করে তারা ৬ থেকে ৭ টি স্থানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মৌলভীবাজার জেলার তৃণমূল থেকে ক্রিকেটারদের খুঁজে বের করে এনে তাদের ভালো জায়গায় খেলার সুযোগ করে দেওয়াই গ্রীণ স্টার ক্লাবের লক্ষ্য।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























