ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:৪২, ১৭ নভেম্বর ২০২১

রাজনগর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক চান ৩২ প্রার্থী

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের ৩২ নেতা-কর্মী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কেন্দ্রের কাছে তাদের সবার নামই পাঠানো হয়েছে।

রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত বলেন, ৩২ জনের জীবন বৃত্তান্ত গ্রহণ করা হয়েছে। নিজে ঢাকায় গিয়ে কেন্দ্রে জমা দিয়েছি। আমি বর্তমানে মনসুর নগর ইউনিয়নের চেয়ারম্যান আছি। নির্বাচন কমিশনের সাথে কথা হয়েছে আমাদের রাজনগরে কোন সমস্যা হবে না।

তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে রাজনগরে উপজেলার ৮টি ইউনিয়ন রাজনগর উপজেলায় ফতেপুর, উত্তরভাগ, মুন্সিবাজার, পাঁচগাও, রাজনগর, টেংরা, কামারচাক, মনসুরনগর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজার জেলা নির্বাচন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিল করা যাবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ নভেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর।  আগামী ২৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আইনিউজ/কেএইচ শাওন/এসডি

 

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন

কোম্পানি কমান্ডারের নাম নেই মুক্তিযোদ্ধা তালিকায়

চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান

ক্ষুব্ধ ভিপু নূর, ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ | গণঅধিকার পরিষদ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়