ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৫, ১৯ নভেম্বর ২০২১
আপডেট: ১৪:৪৬, ১৯ নভেম্বর ২০২১

মৌলভীবাজারে মনু নদীর পার সৌন্দর্যবর্ধন কাজের ফলক উন্মোচন করলেন পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সারাদেশে কাজের একটা জোয়ার চলছে। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই, যেখানে উন্নয়ন হচ্ছে না। সর্বত্র উন্নয়নের তোলপাড় চলছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর অবিচল ইচ্ছা ও সাহসের কারণে হচ্ছে।

তিনি মৌলভীবাজার পৌরসভার বাস্তবায়নে শহরের মনুনদীর পার সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে আজ শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এ কাজের মধ্যে রয়েছে ওয়াকওয়ে, ল্যান্ডস্ক্যাপিং, দুর্লভ ফুল ও ফলের গাছ রোপণ, এবং রাস্তার সৌন্দর্যবর্ধনকরণ। 

মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার নির্বাহি প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু। এছাড়াও পৌর কাউন্সিলরগণ এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, মসজিদ-মন্দির-গীর্জা সকল কিছু মিলে বাংলাদেশ। হিন্দু-বৌদ্ধ-খৃস্টান, মনিপুরি, সাওতাল, খাসিয়া-গারো সকলের বাংলাদেশ। মানুষে মানুষের কোনো ভেদাভেদ নেই। সকল মানুষ সমান সুযোগ-সুবিধা ও অধিকার নিয়ে বসবাস করবে। সকলে মিলে একটি পরিবার।  

বিএনপিকে উদ্দেশ্যে করে পরিকল্পনামন্ত্রী বলেন, রাজনীতিতে নির্বাচনের বিকল্প পৃথিবীতে এখনও কেউ আবিস্কার করতে পারেনি। বিএনপি নির্বাচনে আসবে না, আবার নামে-বেনামে তাদের লোকজন নির্বাচন করবে, এমন কাণ্ড! তিনি বলেন, নির্বাচ করবেন না তারা বলতে পারে। কিন্তু তারা নির্বাচনে বাধা দিতে পারে না।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়