ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২০:৩৩, ২০ নভেম্বর ২০২১

বড়লেখায় বিদ্রোহী ১৫ প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

আগামী ২৮ নভেম্বর মৌলভীবাজারের বড়লেখায় অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৫ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

শুক্রবার (১৯ নভেম্বর) বড়লেখা উপজেলার আওয়ামী লীগ সভাপতি পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর বলেন, দলের নির্দেশ অমান্য করে দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় কেন্দ্রের নির্দেশে ১৫ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বর্ণি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামীম আহমদ ও ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য আব্দুল মুহিত। দাসেরবাজার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাহতাব উদ্দিন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী। উত্তর শাহবাজপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আতাউর রহমান ও মো. মুমিনুর রহমান টনি। দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন।

এছাড়াও আছেন বড়লেখা সদর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজ উদ্দিন। তালিমপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান ও সদস্য সুনাম উদ্দিন। দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল জলিল ফুলু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মানিক ও ইউনিয়ন তাঁতী লীগের আহ্বায়ক আশরাফ হোসেন। দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য আজির উদ্দিন।

উল্লেখ্য, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ হবে। নির্বাচনে ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত ১০ জনসহ ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আইনিউজ/এসডি

খালেদাকে বাসায় রেখেছি, এটাই বেশি : প্রধানমন্ত্রী

কোম্পানি কমান্ডারের নাম নেই মুক্তিযোদ্ধা তালিকায়

চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়