ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৪, ২০ নভেম্বর ২০২১

মুহিবুস সামাদ এমসিডিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

রাঈদ-রুবেলের হাফ সেঞ্চুরিতে বড় জয় পেল ৭নং ওয়ার্ড

প্রথম ম্যাচে বড় পরাজয়ে টুর্নামেন্ট শুরু করা পৌরসভার ৭নং ওয়ার্ড দ্বিতীয় ম্যাচেই বড় জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। দ্বিতীয় ম্যাচে তারা ৬০ রানে মোস্তফাপুর ইউনিয়ন লাল দলকে হারিয়েছে। 

শনিবার (২০ নভেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে রাঈদের ৫৬ বলে ৯০ ও রুবেলের ৩১ বলে ৫৭ রানের চমৎকার ব্যাটিংয়ে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পৌরসভার ৭নং ওয়ার্ড। মোস্তফাপুরের পক্ষে তারেক ও জাকির ১টি করে উইকেট লাভ করেন।

১৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে একমাত্র জিসান ও ওয়াসেক ছাড়া মোস্তফাপুরের পক্ষে কেউই দাঁড়াতে পারেননি। জিসান ৩৩ ও ওয়াসেক করেন ২৭ রান। ৭নং ওয়ার্ডের পক্ষে মান্না ১৫ রানে ৪টি ও সাদমান ২ উইকেট লাভ করেন। ৬০ রানে জিতে টুর্নামেন্টে ঠিকে থাকল ৭নং ওয়ার্ড।

৯০ রানের চমৎকার ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ ও ৫৭ রানের ইনিংস খেলে রুবেল পান গেম চেঞ্জার অব দ্য ম্যাচ পুরস্কার। এছাড়া বড় ছয়ের পুরস্কার পান রাঈদ।

উল্লেখ্য মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটির আয়োজনে ১২ টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড নিয়ে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মুহিবুস সামাদ এমসিডিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। দীর্ঘদিন পর শহরের মধ্যখানে এই টুর্নামেন্ট এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে দর্শকদের জন্যও পুরস্কার রাখা হয়েছে বলে জানান টুর্নামেন্টের সদস্য সচিব শাহনেওয়াজ বিল্লাহ। তিনি বলেন প্রতি ম্যাচে থাকছে বেস্ট সিক্স, গেম চেঞ্জার অব দ্য ম্যাচ,মান অব দ্য ম্যাচ,নির্ধারিত বোর্ডে লাগাতে পারলে ব্যাটসম্যানদের জন্য ক্যাপ এবং একহাতে ক্যাচ নিতে পারলে দর্শকরাও পাবেন আকর্ষণীয় ক্যাপ এবং যারা নিয়মিত খেলা দেখবেন তাদের জন্য ও পুরস্কার থাকবে। সবাইকে মাঠে এসে খেলা দেখার আমন্ত্রণ জানান তিনি।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়