এস আলম সুমন, কুলাউড়া
আপডেট: ২৩:৪৫, ২০ নভেম্বর ২০২১
টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ!
অভিযুক্ত প্রার্থী মো. জিমিউর রহমান চৌধুরী ফুল
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে টাকার প্রভাব দেখিয়ে নির্বাচনে স্থানীয় ভোটারদের প্রভাবিত ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়নের কয়েকজন ভোটার এ ব্যাপারে কুলাউড়ার ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেছেন। ওই প্রার্থীর নাম মো. জিমিউর রহমান চৌধুরী ফুল।
কুলাউড়া ইউএনও’র কাছে অভিযোগকারী পৃথিমপাশা গ্রামের আব্দুল আহাদ, কানিকিয়ারী গ্রামের সেলু মিয়া, গনকিয়া গ্রামের সেলিম মিয়া, গজভাগ গ্রামের সিপাউর রহমান চৌধুরীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জিমিউর রহমান চৌধুরী ফুল মিয়া তিনি নিজে এবং তাঁর সমর্থকরা টাকা দিয়ে প্রভাবিত করে ভোটাধিকার হরণ করতে চাচ্ছেন। দিচ্ছেন লোভনীয় বিভিন্ন প্রলোভন। বিলি করছেন মোটা অংকের টাকা।
আরও পড়ুন : আচরণবিধি লঙ্ঘনের দায়ে নবীগঞ্জে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
এদিকে অভিযোগের প্রেক্ষিতে খোঁজ নিয়ে জানা যায়, ভোটারদের আইডি কার্ড নিয়ে ওয়াদা করিয়ে টাকা প্রদান করছেন তাঁকে ভোট দেওয়ার জন্য। শুধু টাকাই নয় দিচ্ছেন ঢেউটিন। মানুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে চাইছেন ভোট কিনতে।
পুরশাই, আমুলী, ধামুলী ও গনকিয়া গ্রামের সাধারণ ভোটার জানান, স্বতন্ত্র প্রার্থী জিমিউর রহমান চৌধুরী ফুল মিয়ার টাকার ছড়াছড়িতে তাঁরা বিব্রত। তাদের ভোটাধিকার স্বত্ত্বাকে টাকার বিনিময়ে ক্রয় করতে চান এ প্রার্থী।
আরও পড়ুন : কমলগঞ্জে ছড়া থেকে চা বাগান সর্দারের ছেলের লাশ উদ্ধার
এদিকে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী নবাব আলী বাকর খান এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ জানান, জিমিউর রহমান নামে এক প্রার্থী ভোটের পরিবেশ অশান্ত ও ভোটারদেরকে টাকা দিয়ে প্রভাবিত করছেন।
অভিযোগ অস্বীকার করে জিমিউর রহমান চৌধুরী ফুল বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ প্রার্থীরা কৌশলে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ তুলছেন।
এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, গত ৫দিন থেকে কুলাউড়ায় দুইজন ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনকে টাকা দিয়ে যারাই প্রভাবিত করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনিউজ/এসডিপি
মৌলভীবাজারের আরও খবর জানতে ক্লিক করুন
আইনিউজ ভিডিও
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
কোম্পানি কমান্ডারের নাম নেই মুক্তিযোদ্ধা তালিকায়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























