সিলেট প্রতিনিধি
কাল থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
পূর্ব ঘোষিত আল্টিমেটাম না মানায় আগামীকাল সোমবার (২২ নভেম্বর) থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি।
পরিহন শ্রমিক মালিকদের পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। ধর্মঘটে সিলেটে সব ধরনের গণপরিবহন ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে।
ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ জানান, তাদের এ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পূর্ব ঘোষিত। ৯ নভেম্বর সিলেটের ডিসির কাছে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়। আগামী ২২ নভেম্বরের আগে দাবি না মানলে ওই দিন থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়।
তিনি বলেন, যেহেতু প্রশাসন থেকে দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এজন্য সোমবার থেকে সিলেটে সর্বাত্মক পরিবহন ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।
তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- সিলেট জেলা অটোটেম্পু, অটোচালক শ্রমিক জোটের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা, সিলেটের আঞ্চলিক শ্রম দফতরের উপ-পরিচালককে প্রত্যাহার, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নেতাদের ওপর করা মামলাসমূহ প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সব ধরনের হয়রানি বন্ধ, মেয়াদোত্তীর্ণ শেরপুর, শেওলা, লামাকাজী, শাহপরাণ ও ফেঞ্চুগঞ্জ সেতু থেকে টোল আদায় বন্ধ এবং চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশসহ সব ধরনের গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করা।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























