কমলগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৭, ২১ নভেম্বর ২০২১
আপডেট: ১৪:৫৬, ২১ নভেম্বর ২০২১
আপডেট: ১৪:৫৬, ২১ নভেম্বর ২০২১
কমলগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ যুবক আটক
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন শমশেরনগর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ফরিদ আলী (২২) নামের এক যুবককে ১২ হাজার পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ফরিদ আলী কুলাউড়া থানার হাজিপুর ইউনিয়নের মাতাপপুর গ্রামের আবিজ আলীর ছেলে।
রোববার (২১ নভেম্বর) দিবাগত রাত ২ টায় কমলগঞ্জ থানাধীন শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আঃ রহমান এবং এসআই সোয়েল রানা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২ হাজার পিস ভারতীয় নাসির বিড়িসহ ফরিদ আলীকে গ্রেফতার করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদ আলীকে নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মৌলভীবাজারের আরও খবর জানতে ক্লিক করুন
আইনিউজ ভিডিও
বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























