শ্রীমঙ্গল প্রতিনিধি
তিনদিন পর মিলল নিখোঁজ বোনের লাশ
‘আমার ছোট বোন গত শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে বাজারে যায়। বাজার থেকে সে নিখোঁজ হয়ে যায়। তার খোঁজে মাইকিং করি। তখন চটপটি ওয়ালা এক লোক জানায়, একটা ছেলে তাকে বাগানের দিকে নিয়ে যায়।’ কথাগুলো বলছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজ ১১ বছরের কন্যাশিশু মিনা বেগমের বড় ভাই আবুল হোসেন। আবুল হোসেন বলেন, তিনদিন ধরে বোনকে খুঁজতে খুঁজতে আজ তার লাশ পেলাম।
ভিডিও : তিনদিন পর মিলল নিখোঁজ ছোট বোনের লাশ
মৌলভীবাজার শ্রীমঙ্গলে নিখোঁজের তিনদিন পর রূপাইছড়া রাবার বাগানের নির্জন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ১১ বছরের মিনা বেগমের মরদেহ। সে মির্জাপুর ইউনিয়নের কামাশি গ্রামের মঈনু মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর (শুক্রবার) বিকেল থেকে কিশোরীটি নিখোঁজ ছিল। তবে থানা প্রশাসনকে এ বিষয়ে পরিবার থেকে অবগত করা হয়নি। আজ রোববার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রূপাইছড়া রাবার বাগান এলাকায় ওই কিশোরীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘটনাস্থলে লাশের গলায় উড়না পেছানো ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হবে এবং মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে এবং মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে কিভাবে মৃত্যু হয়েছে।
পরিবার জানিয়েছে মিনা বেগম স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী।
আরও পড়ুন :
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























