ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৭, ২১ নভেম্বর ২০২১

জন্ম ও মৃত্যুর নিবন্ধন, উদ্বুদ্ধকরণে মৌলভীবাজার পৌরসভার র‍্যালী

জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করতে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগ 'উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালী' অনুষ্ঠিত হয়। 

রোববার (২১ নভেম্বর) সকাল ১১ টার পৌরসভার সামনে থেকে র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় এসে শেষ হয়। 

আরও পড়ুন : মৌলভীবাজার-রাজনগরে নৌকার প্রার্থীদের নাম জানা যাবে সোমবার

র‍্যালীতে পৌর মেয়র মো. ফজলুর রহমান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, এনজিও কর্মকর্তা, শিক্ষক, সামাজিক সংঘটন ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন, প্রচারগাড়ি ও ব্যান্ড বাজিয়ে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। 

জাতিসংঘের শিশু অধিকার সনদ অনুযায়ী, শিশুর জন্মগ্রহণের পর জন্ম-নিবন্ধীকরণ করার কথা বলা হয়েছে। উন্নত বিশ্বের সব দেশেই শিশু জন্মের পরই নিবন্ধন করা হয়। বাংলাদেশেও প্রতিটি শিশু জন্মের পর পর জন্ম নিবন্ধনের বাধ্যবাধকতা আছে। 

আরও পড়ুন : বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল কমলগঞ্জের নিছা

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবা-মায়ের নাম, তাদের জাতীয়তা ও স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান ও জন্ম সনদ প্রদান করা। 

শিশুর জন্মের ৪৫ দিন বা দেড় মাসের মধ্যে জন্ম নিবন্ধন করতে হবে। তবে এ নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন না করা হলে ১৮ বছরের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে এটি করতে পারবেন। তবে ১৮ বছর পার হলে ৫০ টাকা ফি দিয়ে নিবন্ধন করতে হবে।

আইনিউজ ভিডিও 

‘চোরাকারবারির বাড়ি’ সাইনবোর্ড অমানবিক : বিজিবির প্রতি ক্ষোভ ব্যারিস্টার সুমনের

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়