নিজস্ব প্রতিবেদক, বড়লেখা
আপডেট: ২৩:০৩, ২৩ নভেম্বর ২০২১
সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর স্ত্রীর মৃত্যু, বিভিন্ন মহলের শোক
সাবেক প্রতিমন্ত্রী ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আইনজীবী এবাদুর রহমান চৌধুরীর স্ত্রী সওদা এবাদ চৌধুরী মারা গেছেন। সোমবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১ টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে সওদা এবাদ চৌধুরীর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী, চার মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বাদ যোহর সিলেট হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।
বিভিন্ন মহলের শোক
সাবেক প্রতিমন্ত্রী আইনজীবী এবাদুর রহমান চৌধুরীর স্ত্রী সওদা এবাদ চৌধুরীর মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, সাবেক মেয়র ফখরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী রাহেনা বেগম হাসনা, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু প্রমুখ।
বড়লেখা প্রেসক্লাবের শোক
সাবেক প্রতিমন্ত্রী আইনজীবী এবাদুর রহমান চৌধুরীর সহধর্মীনি সওদা এবাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বড়লেখা প্রেসক্লাব। এক শোক বার্তায় বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান, কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, তপন কুমার দাস, আদিব মজিদ, এ.জে লাভলু ও সুলতান আহমদ খলিল প্রমুখ গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আইনিউজ/এজে লাভলু/এসডিপি
আইনিউজ ভিডিও
দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























