নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২১:৫৫, ২৫ নভেম্বর ২০২১
রাতের গল্প শুনতে চাই না, বিএনপি রাতের গল্প বানাইছে : শ্রীমঙ্গলে আহমদ হোসেন
দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের পৌরসভা নির্বাচন। এতে নৌকার প্রার্থীকে সমর্থন জানাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, রাতের গল্প বিএনপি শুনাইছে, আমরা রাতের গল্প শুনাবো না। নৌকা প্রতীকে ভোট দিলে পৌরসভার আয়তন বাড়বে, বরাদ্দ বাড়বে। শ্রীমঙ্গলকে আমরা বিশ্ব ঐতিহ্যের অংশ বানাতে চাই।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. সৈয়দ মনসুরুল হকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুরুল আলম শাহিন, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যানে মো. মিসবাহুর রহমান, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর রহমান, চুনারুঘাট পৌর মেয়র সাইফুর রহমান রুবেল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, কোষাধ্যক্ষ ভানু লাল রায় প্রমুখ।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব ও সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম খাঁন ও এনাম হোসেন চৌধুরী।
- আরও পড়ুন- কামারচাকে প্রার্থী বদল, শেখ হাসিনার চিঠি
আহমদ হোসেন বলেন, আমরা রাতের গল্প শুনতে চাই না। বিএনপি রাতের গল্প বানাইছে। নির্বাচনে অংশ গ্রহণ না করে শুধু রাতের গল্প বলে, তাই জনগণ বিএনপিকে নিয়ে হাসে। এর আগে তিনি শ্রীমঙ্গলের পৌর নির্বাচনে ভোটকেন্দ্রে বাঘের মতন অবস্থান নেবার নির্দেশ দিয়ে বলেন, ভোট হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ।
বিএনপি এখন বোরকা পড়ে নির্বাচন করে উল্লেখ করে তিনি বলেন, খায় দায় চান মিয়া মোটা হয় জব্বর। দেশ চালায় শেখ হাসিনা আর ভোট চায় তারা।
তিনি আরও বলেন, খালেদা জিয়া ভাটিতে গেলেন যখন তিনি অসুস্থ। শেষ সময়ে তিনি এখন মিমাংসা করতে চান। বিএনপির দিন শেষ। বিএনপিতে চর পড়ে গেছে। বিএনপির মেয়র হলে মাছি মারা ছাড়া আর কোন কাজ থাকবে না। তিনি প্রশ্ন তুলে আপনারা মাছি মারার মেয়র বানাবেন কি না?
- আরও পড়ুন- নৌকার লোকজন ভয় দেখাচ্ছে : অভিযোগ শ্রীমঙ্গলের স্বতন্ত্র প্রার্থীর
আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন বলেন, দলীয় পরিচয় লুকিয়ে বর্তমান মেয়র চোরের মতন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কারণ তিনি চোরের নীতিতে চলেন। বর্তমান মেয়র ১০ বছর দায়িত্ব পালন করেছেন তিনি চাইলে শ্রীমঙ্গল শহরকে ফুলের মতন বানাতে পারতেন কিন্তু তিনি আওয়ামী লীগের সমর্থন পাননি, শেখ হাসিনার আর্শিবাদ পাননি তাই কিছুই করতে পারেনি।
সভায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যানে মো. মিছবাহুর রহমান বলেন, শ্রীমঙ্গল পৌর নির্বাচনের জন্য যে মেয়রের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ মানববন্ধন করে। আবর্জনার জন্য প্রতিবাদ করে সেই মেয়রকে জনগণ ভোট দিতে পারে না।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মধু মিয়াকে একহাত নিলেন ব্যারিস্টার সুমন
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বাংলাদেশের সংস্কৃতি-উৎসবে মুগ্ধ বিদেশিনী
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























