প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ
কমলগঞ্জে রাসেল হত্যা : মূল হত্যাকারীসহ আটক ২
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইনের নিজ বাড়ি থেকে গত শুক্রবার (১৯ নভেম্বর) রাতে হয়েছিল চা শ্রমিক রাসেল মিয়া (২৮)। পরদিন শনিবার দুপুরে বাড়ির পাশে আমঘাট নামক পাহাড়ি ছড়া থেকে তার লাশ উদ্ধার করেছিল পুলিশ। লাশ উদ্ধারের ৬ দিন পর সূত্রহীন এই হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করে মূল হত্যাকারীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে কমলগঞ্জ থানার পুলিশ দুই হত্যাকারীকে আটক করেছে বলে জানা গেছে। আটকৃতরা হলেন- পাত্রখোলা চা বাগানের পশ্চিম পাড়ার দুলাল মুন্ডা (৩২) ও তার সহযোগী রঞ্জিত কুর্মী (৩০)।
কমলগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, আলোচিত এই মামলাটি ছিল একেবারেই ক্লু (সূত্র) ছাড়া। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসানের নির্দেশনায় হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করি। মামলার তদন্ত শুরুর মাত্র ৬ দিনের মধ্যে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকার মাংরা মুন্ডার ছেলে দুলাল মুন্ডা ও তার সহযোগী রঞ্জিত কুর্মীকে আটক করা হয়।
'এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দেয়। পরে রাতেই পুলিশ তাদের দু'জনকে মৌলভীবাজার মূখ্য বিচারিক হাকিম আদালতের কাছে উপস্থিত করলে তারা ১৬৪ ধারায় জবানবন্ধীর মাধ্যমে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটায় তার বর্ণনা দেয়।'
মূল আসামী দুলাল মুন্ডা জানান, হত্যাকাণ্ডের সপ্তাহ দশেক আগে নিহত রাসেলের খালাতো ভাই মন্নানের সাথে রাস্তায় সিএনজি অটো পার্কিং নিয়ে উভয়পক্ষের মাঝে নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পরে রাসেলের সাথেও আমার বাকবিতণ্ডা হলে সে আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। তখন থেকে আমি ও বন্ধু রঞ্জিত রাসেলকে হত্যার পরিকল্পনা করতে থাকি।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ নভেম্বর) মণিপুরি মহারাসলীলা উৎসবের দিন গত ১৯ নভেম্বর রাত ১২টার দিকে রাসেলের সাথে তাদের দেখা হলে তাকে ফুসলিয়ে মদ্যপান করিয়ে পাত্রখোলা চা বাগান এর পাশে পশ্চিম লাইন আমঘাট নামক স্থানে নিয়ে যায়। সেখানে রাত দেড়টার দিকে রঞ্জিত রাসেলের পা চেপে ধরে আর দুলাল তার ঘাড় ভেঙে তার মৃত্যু নিশ্চিত করে লাশ পাহাড়ি ছড়ায় ফেলে চলে যায়।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা রাসেল হত্যাকাণ্ডে দুই আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার কালেই রাসেলের বাবা বাচ্চু মিয়া ঐদিন সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ করেছিল। এ অভিযোগের তদন্তকালে দুলাল মুন্ডা ও রঞ্জিতকে আটক করা হয়েছে। আটকের পরই তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
আইনিউজ ভিডিও
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ওভারের রোমাঞ্চ, টানটান উত্তেজনাকর ম্যাচ
‘চোরাকারবারির বাড়ি’ সাইনবোর্ড অমানবিক : বিজিবির প্রতি ক্ষোভ ব্যারিস্টার সুমনের
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























