চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ২৭ নভেম্বর ২০২১
আপডেট: ১৭:০৮, ২৭ নভেম্বর ২০২১
আপডেট: ১৭:০৮, ২৭ নভেম্বর ২০২১
ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম
চট্টগ্রামে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
শনিবার (২৭ নভেম্বর) বিকেলে ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে ৫ দশমিক ৮ মাত্রার যে ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন এলাকা কেঁপেছিল, আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ওই একই এলাকার কাছাকাছি।
রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলেও জানান জহিরুল ইসলাম।
শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪২ কিলোমিটার।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























