মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৪১, ৩০ নভেম্বর ২০২১
মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে পদযাত্রা
মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রায় শ্লোগানে শ্লোগানে উত্তাল মৌলভীবাজার।
মৌলভীবাজার জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জেলা স্বেচ্ছাসেবী ও সমাজকর্মী দের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় কুসুমবাগ চত্বর হতে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয় ।
আরও পড়ুন- মৌলভীবাজার সদর ইউপি নির্বাচন: ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল
শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও স্পন্দন মৌলভীবাজারের সভাপতি ইহাম মোজাহিদ ও হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক সিরাজুল হাসানের যৌথ সঞ্চালনায় সংহতি প্রকাশ করেন মৌলভীবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।

জেলা স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীদের পক্ষে উপস্থিত ছিলেন - জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি বকসি ইকবাল আহমদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নওশের আলী খোকন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন 'মৌলভীবাজার মেডিকেল কলেজ চাই' ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন ওয়াটস আপ গ্রুপের ক্রিয়েটার ও এডমিন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি আ স ম সালেহ সুহেল, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি বেলাল তালুকদার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়ছল মনসুর, কালের কন্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক তাকবির হোসেন, শহরতলি ব্রীজ আন্দোলনের উদ্যোক্তা বাবুল দেব, মইন উদ্দিন একাডেমির পক্ষে আজিজুর রহমান শিপলু, সবুজ বাংলা সভাপতি রেদোয়ান আহমদ, স্টে উইথ হিউমিটির মারুফ আহমেদ খান পাবেল, রোটারেক্টর আব্দুল মোত্তাকিন শিপলু, জাগ্রত তারুণ্য সামাজিক সংগঠন এর সদস্য সচিব হায়দার আলী নয়ন, স্পন্দন মৌলভীবাজার এর সাংগঠনিক সম্পাদক হায়াতুল ইসলাম রাহি ,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরান, হিলফুল ফুজুল ইসলামি যুব সংঘের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম তপু, নাজিরাবাদ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম খান, মৌলভীবাজার সাইক্লিং সোসাইটির হোসাইন আহমদ, সুর্য তরুণ সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা জহিরুল হক, সাধারণ সম্পাদক মৌলুদ হোসেন, স্বপ্নের ছোয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সুহান, সিরাজুল ইসলাম, ছাত্র কমিউনিটির সহ-সভাপতি মুনাহিদ আহমদ মুন্না, সাধারণ সম্পাদক আবুল মাসুম রনি, মৌলভীবাজার পৌর খেয়া ঘাটে একটি ব্রিজ চাই গ্রুপের সদস্য পারভেজ আহমদ, শাওন আহমদ, আদনান ইমন, শেখ সাকিব হোসেন, জুবায়ের আহমদ, নাইমুল ইসলাম মাহি প্রমুখ।
আরও পড়ুন- মৌলভীবাজারের ২ উপজেলায় ১১ ইউনিয়নে নৌকাডুবি
বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে মৌলভীবাজার জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জোর দাবি জানান। স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীদের পদযাত্রা শেষে অবস্থানকালে শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে উঠে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এই দাবির সাথে একাত্ততা পোষণ করে বলেন, মৌলভীবাজার জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ বাস্তবায়নে জনপ্রতিনিধিদের নেতৃত্বে আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পৌঁছে দিব।
স্বেচ্ছাসেবীরা বলেন, ২০১৭ সাল থেকে জেলার ২৫ লক্ষ মানুষের প্রাণের দাবি মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। এর জন্য আমরা আন্দোলন করে আসছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।
কর্মসূচি শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
আইনিউজ ভিডিও
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























