ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৩, ৩০ নভেম্বর ২০২১
আপডেট: ২০:১৪, ৩০ নভেম্বর ২০২১

অতিরিক্ত মদ খেলে লিভার সিরোসিস হয়, খালেদার হলো কিভাবে : এম নাসের রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। বিদেশে তাঁর উন্নত চিকিৎসার দাবিতে সিলেটে সমাবেশ করেছে বিএনপি। এতে বিএনপির জাতীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, বেশি মদ খেলে হয় লিভার সিরোসিস। তবে খালেদা জিয়া দীর্ঘদিন থেকে ছিলেন জেলে, তাহলে তাঁর কিভাবে লিভার সিরোসিস হয়?

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট মহানগরীর রেজিস্টারি মাঠে বিএনপির এ সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী।

সমাবেশে এম নাসের রহমান বলেন,

‘লিভার সিরোসিস সাধারণত পুরুষ মানুষের হয়। বেশি মদ খেলে লিভার সিরোসিস হয়, কিন্তু খালেদা জিয়া তো দীর্ঘদিন জেলে ছিলেন। তবে কি সরকার তার খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে? বিদেশে চিকিৎসায় গেলে এইসব ধরা পরে যেতে পারে, তাই সরকার তাকে বিদেশ যেতে দিচ্ছে না।’

এছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘আইনী বাধা নয়, খালেদা জিয়ার সুচিকিৎসায় সবচেয়ে বড় বাধা শেখ হাসিনা। তাকে সরাতে হবে। না হলে দেশ ও খালেদা জিয়াকে বাঁচানো যাবে না।’

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, যুগ্ন মহাসচিব হাবিব উন নবী সুহেল, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, এনামুল হক, তাহসীনা রুশদীর লুনা, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ দলের কেন্দ্রীয় ও সিলেট জেলাসহ বিভাগের অন্য জেলার নেতারা।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

খালেদাকে বাসায় রেখেছি, এটাই বেশি : প্রধানমন্ত্রী

চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান

নির্বাচন এখন কবরে : রুমিন ফারহানা

এক সেশনে এত এমপির মৃত্যু, সংসদে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়