মুক্তাদির আহমদ মুক্তা
আপডেট: ১৭:১৮, ১১ ডিসেম্বর ২০২১
সিলেটের প্রখ্যাত মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বীরপ্রতীকের প্রয়াণ
মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বীরপ্রতীক
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিজয়ের মাসে চলে গেলেন সিলেটের প্রখ্যাত মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বীরপ্রতীক। রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন অসম সাহসী এই বীর যোদ্ধা।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের বনকলা পাড়ার নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের আগ্নপাড়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন- সিলেটের কৃতি সন্তান তোফায়েল সামি আর নেই
সিরাজুল ইসলাম বীরপ্রতীক বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের আগ্নপাড়া গ্রামে ১৯৪৮ সালের ১৯শে মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মরহুম আলফু মিয়া শিকদার ও মা মোছা. মরহুমা ছবরুন নেছা।
সিরাজুল ইসলাম দেওকলস প্রাইমারি স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করেন। বিশ্বনাথ রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৫ সালে এসএসসি, মৌলভীবাজার কলেজ থেকে ১৯৬৮ সালে এইচএসসি এবং সিলেট এমসি কলেজ থেকে ১৯৭০ সালে বিএ ডিগ্রি লাভ করেন। সিরাজুল ইসলাম ১১ দফা আন্দোলন ও ৬৯ এর গণ-আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।
আরও পড়ুন- ওমিক্রনের প্রাথমিক পাঁচ লক্ষণ
তিনি ১৯৬৯-৭০ শিক্ষাবর্ষে এমসি কলেজ ছাত্রসংসদের ভিপি ছিলেন। ১৯৭১ সালে তিনি সিলেট ল’কলেজের ছাত্র ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে মেঘালয়ের ইকো-ওয়ান ট্রেনিং ক্যাম্পের তৃতীয় ব্যাচে প্রশিক্ষণ নিয়ে যুক্ত হয়েছিলেন ৫ নং সেক্টরের বালাট সাব-সেক্টরে।তিনি মূলত ইনামুল হক চৌধুরী বীরপ্রতীকের নেতৃত্বাধীন কোম্পানীতে টুআইসি হিসেবে ছিলেন। পরে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডারের দায়িত্ব পালন করেন। তিনি সুনামগঞ্জের বেরিগাঁওয়ের যুদ্ধে দুর্দান্ত সাহসী ভূমিকার জন্য বীরপ্রতীক খেতাবে ভূষিত হয়েছিলেন।
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























