ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪১, ১১ ডিসেম্বর ২০২১

মৌলভীবাজারে নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা

চতুর্থ ধাপে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের পৌর জনমিলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন- কমলগঞ্জে ঝুঁকি নিয়ে বসবাস করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার সাবরীনা রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক। 

আরও পড়ুন-  টেকনাফ থেকে সেন্টমার্টিন সাঁতরে পাড়ি দেবেন সুনামগঞ্জের তুহিন

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান পদপ্রার্থী, সদস্য পদপ্রার্থীসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ, চতুর্থ ধাপে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর।

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়