ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

বিষ্ণু দেব, মৌলভীবাজার

প্রকাশিত: ২৩:১৪, ১১ ডিসেম্বর ২০২১
আপডেট: ২৩:২২, ১১ ডিসেম্বর ২০২১

মৌলভীবাজারে ১৬৪৬ টি কেন্দ্রে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন 

শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস  ক্যাপসুল। ছবি : আই নিউজ

শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ছবি : আই নিউজ

মৌলভীবাজার জেলার ১৬৪৬ টি কেন্দ্রে চলছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। পাহাড়, সমতল, চা-বাগান ঘেরা এ জেলার সাত উপজেলা ও পাঁচ পৌরসভার চলবে চারদিনব্যাপী ক্যাম্পেইন। 

সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, 'এই ক্যাম্পেইন উপলক্ষে শহর, গ্রাম, হাওর-পাহাড় ও চা-বাগান এলাকায় মাইকিং করা হয়েছে। জেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে ২ লাখ ৭৫ হাজার ৫৩ জন শিশু।'

শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। মঙ্গলবার পর্যন্ত টানা চারদিন শিশুদেরকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনে জেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে পৌনে ৩ লাখ শিশু। 

চারদিনব্যাপি ভিটামিন‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ছয় মাস থেকে ১১ মাস বয়সি শিশুকে একটি করে নীল রঙের (এক লাখ আই.ইউ) খাওয়ানো হবে। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুকে একটি করে লাল রঙের (দুই লাখ আই.ইউ) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। 

জেলার ৭ উপজেলার ৬৭ ইউনিয়ন ও ৫ পৌরসভায় এ কর্মসূচী পালিত হচ্ছে। ক্যাম্পেইন বাস্তবায়নে কাজ করছেন ২৪৪ জন সুপাারভাইজার, ৩ হাজার ৩৯০ জন স্বেচ্ছাসবক, ২৪৫ জন স্বাস্থ্য সহকারী, ২৪২ জন পরিবার কল্যাণ সহকারী ও ৯ জন টিকাদান কর্মী। 

আরও পড়ুন : মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে পৌনে ৩ লাখ শিশু, আপনার সন্তান বাদ পড়ছেনা তো?

জেলায় মোট ২ লাখ ৭৫ হাজার ৫৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে রয়েছে ৬ থেকে ১১ মাস বয়সী ২৯ হাজার ২৩১ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাসের ২ লাখ ৪৫ হাজার ৮শ ২২ জন শিশু। 

সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, 'এই ক্যাম্পেইন উপলক্ষে শহর, গ্রাম, হাওর-পাহাড় ও চা-বাগান এলাকায় মাইকিং করা হয়েছে। জেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে ২ লাখ ৭৫ হাজার ৫৩ জন শিশু।'

আরও পড়ুন- শিশুর নাকের পিছনে মাংস বাড়া এবং শ্বাসকষ্টে করণীয়

আরও পড়ুন- ফুড ব্লগিং জাতি ও তার ভবিষ্যৎ শিশু

আইনিউজ/বিদে

আই নিউজ ভিডিও

 

মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

শেখ রাসেলকে নিয়ে জসীম উদ্দিন মাসুদের লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` | তাওফিকা মুজাহিদের আবৃত্তি

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়