নিজস্ব প্রতিবেদক, রাজনগর
ইউপি নির্বাচন: রাজনগরে ৪ প্রার্থীকে ২৭ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের রাজনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করায় ৪ জন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এসময় প্রার্থীদেরকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে মনসুরনগর, মুন্সিবাজার ও টেংরা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্নব মালাকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনকালীন আচরণবিধি পর্যবেক্ষণ করতে গিয়ে নির্বাচনী আচরণবিধি অমান্য করে প্রচারণা করতে দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মুন্সিবাজার ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী ছালেক মিয়াকে (নৌকা) ১০ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী রাহেল হোসেনকে (মোটরসাইকেল) ৫ হাজার টাকা, মনসুরনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবিরকে (চশমা) ১০ হাজার টাকা ও টেংরা ইউনিয়নের এক সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্নব মালাকার বলেন, কোনো প্রার্থী যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করেন সেজন্য মোবাইল কোর্ট নিয়মিত অভিযানে আছে। কেউ আচরণবিধি অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
- আরও পড়ুন- রাজনগরে এক ইউপি সদস্য পদপ্রার্থীর মৃত্যু
আইনিউজ/ফরহাদ হোসেন/এসডি
দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























