ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৭, ১৬ ডিসেম্বর ২০২১

এমসিডিসি’র প্রথম চ্যাম্পিয়ন চাঁদনীঘাট

‘মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১’ এর প্রথম আসরের প্রথম চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই টুর্নামেন্ট দেখলো অল ইউনিয়ন ফাইনাল। 

বুধবার (১৫ ডিসেম্বর) স্থানীয় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন ১২ নং গিয়াসনগর ইউনিয়নকে ৩ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।  টুর্নামেন্টের তৃতীয় স্থান অর্জন করে ২নং মনুর মুখ ইউনিয়ন। 

আরও পড়ুন- মৌলভীবাজারে মহান বিজয় দিবসে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী

খেলা শেষে মৌলভীবাজার –৩ আসনের সংসদ সদস্য, জনাব নেছার আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষধ চেয়ারম্যান মিছবাহুর রহমান, আল বুসাইরি পারফিউম এর পরিচালক আসাদ সামাদ ও পৌর কমিশনার সৈয়দ সেলিম হকসহ আরো অনেকে। 

ম্যাচের শুরুতে টস জিতে ১২ নং গিয়াসনগর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নূরউদ্দিনের ৪৫ ও ফাহিমের ২৫ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানের বড় পুঁজি দাঁড় করায়। ৭ নং চাঁদনীঘাট এর হয়ে মামুন ১৬ রান দিয়ে ৩ ইউকেট তুলে নেন।

আরও পড়ুন- মৌলভীবাজারে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শপথ গ্রহণ

অপর দিকে ১৫৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন লতিফের ৬৯* ও আল আমিনের ৪৪* রানের উপর ভর করে লক্ষ্যে পৌঁছে যায়। ১২নং গিয়াসনগরের হয়ে মাহিন ও রুমেল ২ টি করে উইকেট পান। 

ফাইনালে অপরাজিত ৬৯ রান করে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ৭ নং চাঁদনীঘাটের লতিফ। 

এছাড়া পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন ২নং মনুরমুখ ইউনিয়নের জগলু নোমান। এছাড়া টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান গিয়াসনগরের মাহফুজ ইমন, সেরা বোলার চাঁদনীঘাটের মামুন, সেরা ফিল্ডার মনুর মুখের ইমন ও উদিয়মান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন মনুর মুখের মাহবুব।

আরও পড়ুন- ২৬ বছর ধরে বিজয়ের দিনেও নিখোঁজ হান্নানের পরিবারে বিষাদের ছায়া

এছাড়া টুর্নামেন্টে ভালো খেলার স্বীকৃতি স্বরূপ ফেয়ার প্লে ট্রফি জিতে নেয় কামালপুর ইউনিয়ন। দলীয় সেরা সংগঠন হয় গিয়াসনগর। এছারা সেরা সংগঠক গিয়াসনগরের নোবেল ও টুর্নামেন্ট সেরা সংগঠক নির্বাচিত হন ওবায়েদুর রহমান।

এবার জেলার ১২ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ড মিলিয়ে মোট ২৪ টি দল টুর্নামেন্ট এ অংশ নেয়। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ৩০,০০০ টাকা ও ট্রফি, রানার্স আপ দলকে ২০,০০০ টাকা ও ট্রফি এবং তৃতীয় স্থান ১০,০০০ টাকা ও ট্রফি দেয়া হয়।

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়