ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৩, ১৯ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৪:৫৮, ১৯ ডিসেম্বর ২০২১

মৌলভীবাজার আয়কর আইনজীবী সমিতির সভাপতি ময়ূন, সাধারণ সম্পাদক বলু

মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সভা

মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সভা

মৌলভীবাজার জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনকে সভাপতি এবং এডভোকেট নিলিমেষ ঘোষ বলুকে পূণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শনিবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এই সাধারণ সভায় সভাপতিত্ব করেন ফয়জুল করিম ময়ূন। 

সভার শুরুতে সদ্য প্রয়াত আয়কর আইনজীবী মঞ্জু লাল দেবনাথের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

আরও পড়ুন- মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু। অর্থ রিপোর্ট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ এডভোকেট মির্জা ছয়ফুদ্দিন বেগ। 

এ সময় সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় রিপোর্টের উপর আলোচনা করেন আয়কর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির  সাবেক সভাপতি এডভোকেট রমা কান্ত দাশগুপ্ত, এডভোকেট মকবুল হোসেন, এডভোকেট মগনু মিয়া, আয়কর আইনজীবী বদরুল হোসেন, এডভোকেট বদরুল হোসেন চৌধুরী, এডভোকেট ভুষণজিৎ চৌধুরী মিলন, এডভোকেট কমলেন্দু ভট্টাচার্য,  এডভোকেট মির্জা ছয়ফুদ্দিন বেগ, এডভোকেট আবু বক্কর, আয়কর আইনজীবী আবু রেজা সিদ্দিকী ইমন, রায়হান আনছারী প্রমূখ। 

আরও পড়ুন- গান গেয়ে মঞ্চ মাতালেন মৌলভীবাজারের ইউএনও সাবরিনা বাঁধন

সভা শেষে ২০২২ সালের জন্যে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটিতে আয়কর আইনজীবী ফয়জুল করিম ময়ূনকে সভাপতি, এডভোকেট নিলিমেষ ঘোষ বলুকে সাধারণ সম্পাদক এবং এডভোকেট মির্জা ছয়েফ উদ্দিন বেগকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট রমা কান্ত দাশ গুপ্ত ।

আইনিউজ/এসডিপি 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়