কামরুল হাসান, মৌলভীবাজার
আপডেট: ১৭:০০, ১৮ ডিসেম্বর ২০২১
গান গেয়ে মঞ্চ মাতালেন মৌলভীবাজারের ইউএনও সাবরিনা বাঁধন
মঞ্চ মাতাচ্ছেন সাবরিনা রহমান বাঁধন।
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে গান গেয়ে মঞ্চ মাতালেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ক্লোজআপ ওয়ান তারকা সাবরিনা রহমান বাঁধন। তার গানের জাদুতে মুখরিত হয়ে ওঠে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। সুরের মুর্ছনা ছুঁয়ে যায় শহরজুড়ে।
মৌলভীবাজার জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শুক্রবার (১৭ ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর সম্মাননা ও বিজয় কনসার্ট' অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন মৌলভীবাজারের প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা। ছিলেন ঢাকার জনপ্রিয় শিল্পীও। নৃত্য পরিবেশন করেন মৌলভীবাজারের স্থানীয় শিল্পীরা।
করোনা কাটিয়ে দীর্ঘদিন পর এমন অনুষ্ঠানে দর্শক উপচে পড়ে। জনসমুদ্রে পরিণত হয় অনুষ্ঠানটি। মানুষের ভিড় আর শীতের হিমেল বাতাস উপেক্ষা করে ইউএনও সাবরিনা রহমান বাঁধনের গান ঠায় দাঁড়িয়ে শোনেছেন তাঁর কর্মক্ষেত্র মৌলভীবাজার শহরের মানুষ। বুদ হয়েছিলেন দর্শক, আনন্দে মেতেছেন সবাই।
শুধু বাঁধন নয় মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসানও মঞ্চে পেশাদার শিল্পীদের মতোই গান গেয়ে দর্শকমন জয় করেন।
আরও পড়ুন : মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
ইউএনও সাবরিনা রহমান বাঁধন দেশাত্মবোধক গান গিয়ে শুরু করে শেষ পযর্ন্ত মঞ্চ মাতিয়ে রাখেন। তিনি মঞ্চে ওঠেন রাত ৯টায়, ১১ টা পর্যন্তই পর্যাক্রমে গান পরিবেশনা করেন।
ইউএনও'র কণ্ঠে গানে মুগ্ধ হয়ে এসময় দর্শক মঞ্চ থেকে বারবার একটির পর একটি গান শোনানোর অনুরোধ জানানো হয়। তিনিও দুই ধাপে মঞ্চে ওঠে দর্শকদের উদ্দেশ্যে গান শোনাতে থাকেন।
আরও পড়ুন : বাবার মুখে শোনা মুক্তিযুদ্ধের গল্প
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান জিকো, মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হকসহ কমকর্তাগণ।

দেশাত্মবোধক ও লোকগানে বিভিন্ন গায়কের কণ্ঠে উৎসবমুখর হয়ে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ ছিলেন ক্লোজআপ ওয়ান’ তারকা মেহরাব।
আরও পড়ুন : স্কুল বন্ধের আরেকটি ঢেউ শিশুদের জন্য সর্বনাশা হবে : ইউনিসেফ
নৃত্য পরিবেশন করেন নাজিয়া আক্তার চৌধুরী ও দ্বীপ দত্ত আকাশ। এছাড়া “অগ্নিকণা” সংগঠনের পরিবেশনায় এবং নাজিয়া আক্তার চৌধুরীর পরিচালনায় নৃত্য পরিবেশন করে শতাব্দী, সুর্মি, অতশ্রী, কাহিনী, বিদ্যা ও মৌ।
আইনিউজ/কেএইচ শাওন/এসডি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
লাউয়াছড়ায় ক্ষিপ্রগতির সাপখেকো শঙ্খিনী সাপ
ওঝা পিতার ঝাড়ফুঁক বাঁচাতে পারলো না ছেলেকে
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























