কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জের ১নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন
আনন্দ র্যালি, প্রাক্তন শিক্ষক সংবর্ধনা, আলোচনা সভা, প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি অধ্যুষিত ১নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) বিদ্যালয় মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের দিনব্যাপী মিলন মেলা রাত ৮টায় সমাপ্ত হয়। দিবসটি উপলক্ষে সবাই যেন উৎসবে মেতে ছিল বিদ্যালয় প্রাঙ্গণে। সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সিলেট এর বিভাগীয় উপ-পরিচালক মো. মোসলেম উদ্দিন।
আরও পড়ুন- মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
মৌলভীবাজার ম্যাটস এর অধ্যক্ষ অধ্যাপক ডা. পদ্মমোহন সিংহকে সম্মাননা প্রদান
বিকেলে আলোচনা সভা শেষে প্রাক্তন কৃতি শিক্ষার্থী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ ও মৌলভীবাজার ম্যাটস এর অধ্যক্ষ অধ্যাপক ডা. পদ্মমোহন সিংহকে সম্মাননা প্রদান করা হয়।
আরও পড়ুন- অগ্রহায়ণের ঘ্রাণ আসে সেদ্ধ ধানে
১৯২০ সালে মাধবপুর ইউনিয়নের মণিপুরি ললিতকলা একাডেমীর সন্নিকটে ১নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এ উপলক্ষে মণিপুরি অধ্যুষিত প্রাচীন এ বিদ্যালয়ে শনিবার আনন্দ র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী মেলার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান, সহকারি জেলা প্রাথমিক অফিসার মো. মোশারফ হোসেন, উপজেলা অফিসার মোঃ সাইফুল ইসলাম তালুকদার, মণিপুরি মহারাসলী সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজকান্ত সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক জিতেন্দ্র সিংহ, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোসাহিদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা অতিথিবৃন্দ
বিকেলে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও আলোচনা সভায় শতবর্ষ উদযাপন পরিষদের সভাপতি বসন্ত কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
আরও পড়ুন- মৌলভীবাজারে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শপথ গ্রহণ
শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব রানা রঞ্জন সিংহ ও সুপ্রিয়া সিনহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, মণিপুরি সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি সুজিত কুমার সিংহ, এড. চাঁদ মুরারী সিংহ স্বপন। আলোচনায় অংশ নেন প্রাক্তন কৃতি শিক্ষার্থী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, মৌলভীবাজার ম্যাটস এর অধ্যক্ষ অধ্যাপক ডা. পদ্মমোহন সিংহ, প্রাক্তন শিক্ষার্থী মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহসহ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহকে সম্মাননা প্রদান
আলোচনায় বক্তারা শতবর্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাথমিক স্তর পাস করা অনেক ছাত্রছাত্রী এখন শিক্ষক, চিকিৎসক, বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দেশে এবং বিদেশে কাজ করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছেন বলে মন্তব্য করেন। প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে এরকম শতবর্ষ পূর্তি বিরল। বক্তারা প্রত্যন্ত এ বিদ্যালয়ের জ্ঞানের আলোয় ওই এলাকার আরো শিক্ষার্থী আলোকিত হবে - এই প্রত্যাশা করেন।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/ এসডিপি
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার



























