রাজনগর প্রতিনিধি
ইউপি নির্বাচন : রাজনগরে সাত প্রার্থীকে ৪৫ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের রাজনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করায় ৭ জন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। এ সময় প্রার্থীদেরকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে মনসুরনগর ও টেংরা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।
আরও পড়ুন- আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘কানির্ভাল’ কমিটি গঠন
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনকালীন আচরণবিধি পর্যবেক্ষণ করতে রাজনগর থানার পুলিশসহ যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মনসুরনগর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মিলন বখতকে (নৌকা) ১০ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া মিলনকে (আনারস) ১০ হাজার টাকা, টেংরা ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ উদ্দীনকে (নৌকা) ৫ হাজার টাকা, স্বতন্ত্র প্রার্থী আকমল হোসেন (মোটরসাইকেল) ৫ হাজার টাকা, সেলিম আহমদ (ঘোড়া) ৫ হাজার টাকা, আরজান খান জাপান (অটোরিকশা) ৫ হাজার টাকা ও মেম্বার প্রার্থী পাবলু মিয়াকে (মোরগ) ৫ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।
আরও পড়ুন- মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল বলেন, কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে পারেন না। আমরা আচরণবিধি সম্পর্কে বারবার প্রার্থীদের সতর্ক করেছি। তবুও কিছু কিছু জায়গায় লঙ্ঘন করছেন। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে আমাদের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।
আইনিউজ/ফরহাদ হোসেন/এসডিপি
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























