সীমান্ত দাস, নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:০৪, ২৬ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজার সদর ও রাজনগরের ২০টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ
চতুর্থধাপের ইউপি নির্বাচনে পর্যটন ও চায়ের দেশ মৌলভীবাজার জেলার সদর ও রাজনগর দুটি উপজেলার ২০টি ইউনিয়নে সকাল থেকে চলছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ।
শীত উপেক্ষা করে দলে দলে নারী-পুরুষেরা ছুটছেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে। উৎসবে পরিণত হয়েছে এই ইউপি নির্বাচন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য অতিরিক্ত পুলিশ, র্যাব, বিজিবি, আনসার-ভিডিপি নিয়োগ করা করা হয়েছে। নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট নিয়োগ রয়েছে।
‘মৌলভীবাজারে ইউপি নির্বাচনে কঠোর আইনানুগ ব্যবস্থা’
কেউ কেউ কেন্দ্র দখল ও কারচুপির শঙ্কা করছেন। এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন আই নিউজকে বলেন, ‘আচরণবিধি লংঘন করে কেউ পার পাবে না। নির্বাচনকে বানচাল করবে, প্রশ্নবিদ্ধ করবে এমন ধরণের কেউ স্টেপ নিলে আমরা একদম কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।’
ভিডিও
নৌকার বিজয়ে বাঁধা বিদ্রোহীরা
নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশ নিচ্ছে না বিএনপি। তবে বেশিরভাগ ইউনিয়নেই প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থীর মোড়কে। কিন্তু আওয়ামী লীগের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন দলের বিদ্রোহী প্রার্থীরা। নৌকার বিজয়ে বাঁধা হয়ে উঠতে পারেন এসব বিদ্রোহীরা জানান তৃণমূল নেতাকর্মীরা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে সদর উপজেলার ১২ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত, বিদ্রোহী ও স্বতন্ত্রসহ ৬০ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া রাজনগর উপজেলার ৮ ইউনিয়নের ৭ টিতে আওয়ামী লীগ মনোনীত, বিদ্রোহী ও স্বতন্ত্রসহ ৩২ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে কামারচাক ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ থেকে বিদ্রোহীদের বহিষ্কার
এ দিকে বুধবার (২২ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদর উপজেলার ১২ ইউনিয়নের ১৫ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়।
এছাড়াও বুধবার (২২ ডিসেম্বর) রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় আদেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৮ ইউনিয়নের ৯ জনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নাজিরাবাদে ব্যালট বাক্স সিল না করেই ভোটগ্রহণ শুরু
মৌলভীবাজার সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি কেন্দ্রে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর ভোটগ্রহণ শুরু হয়েছে। পরে ব্যালট বাক্স সিল না করেই ভোটারদের ভোটগ্রহণ শুরু করেছেন পোলিং এজেন্টরা।
রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থধাপের ইউপি নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদের আগনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে ভোটারদের লাইন দীর্ঘ হলে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়েন।

জানা যায়, সকাল ৮টার আগে থেকেই থেকেই ভোটারদের লাইনে দাঁড় করানো হয়। নির্ধারিত সময়ের ১০ মিনিট পর ভোটগ্রহণ শুরু হয়েছে। একজন মহিলা ভোটার কেন্দ্রে প্রবেশের পর দায়িত্বপ্রাপ্তরা পোলিং এজেন্টরা ব্যালট পেপার দিয়ে দেন। কিন্তু সেই সময়ও ব্যালট বক্স সিল করা হয় নি। এ বিষয়ে আরও বিস্তারিত...
রাজনগরে ২০ মিনিট দেরি করে কেন্দ্রে গেলো ব্যালট পেপার!
রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নের ইটা চা বাগান বেসরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২০ মিনিট দেরিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে ৮টা ২০ মিনিটে। এ নিয়ে সাধারণ ভোটার ও প্রার্থীদের এজেন্টরা হট্টগোল করেন। পরে বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোরে রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের ৭৭টি ভোটকেন্দ্রে ব্যালট পাঠানো হয়। কিন্তু ইটা চা বাগান বেসরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট উদনা চা বাগান বেসরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চলে যায়। এদিকে ভোট গ্রহনে দেরি হওয়ায় সাধারণ ভোটার ও প্রার্থীর পোলিং এজেন্টরা হট্টগোল শুরু করেন।
ঘটনাস্থলে বিজিবির একটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আরও বিস্তারিত...
মোটরসাইকেল, পিকআপ, ট্রাক বন্ধ
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (২৪ ডিসেম্বর) মধ্যরাত ১২টা থেকে নির্বাচনের পরের দিন অর্থাৎ ২৭ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত এসব নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চালানো নিষিদ্ধ থাকবে।
এছাড়া শনিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাত ১২টা থেকে ২৬ ডিসেম্বর মধ্যরাত ১২ টা পর্যন্ত এসব এলাকায় ট্রাক ও পিকআপ চালানো যাবে না।
- আরও পড়ুন- মৌলভীবাজারে আসছে চিরকুট (ভিডিও)
তবে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকরা নির্বাচন কমিশনের স্টিকার ও নিজস্ব পরিচয়পত্র ব্যবহার করে মোটরসাইকেল চালাতে পারবেন। বিস্তারিত...
মৌলভীবাজার সদর উপজেলার যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে- খলিলপুর, কামালপুর, মনুমুখ, আপার কাগাবলা, আখাইলকুড়া, একাটুনা, চাঁদনীঘাট, কনকপুর, আমতৈল, নাজিরাবাদ, মোস্তফাপুর, গিয়াসনগর।
রাজনগরের যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে- ফতেহপুর, উত্তরভাগ ইউনিয়ন, কামারচাক, পাঁচগাঁও, টেংরা ইউনিয়নে, মনসুরনগর, মুন্সিবাজার।
উল্লেখ্য, দেশের ৮৩৮ টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ রোববার (২৬ ডিসেম্বর) চলছে চতুর্থধাপের ইউপি নির্বাচন। এর মধ্যে ৩৮ টি ইউপিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ আজ বিকেল ৪টা পর্যন্ত চলবে।
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের ভিডিও খবর
মৌলভীবাজারে কেন্দ্র দখলের শঙ্কা উড়িয়ে দিলেন জেলা নির্বাচন কর্মকর্তা
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবেন বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























