Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৯ ১৪৩২

কামরুল হাসান শাওন, মৌলভীবাজার

প্রকাশিত: ১১:৪০, ২৬ ডিসেম্বর ২০২১

নাজিরাবাদে ব্যালট বাক্স সিল না করেই ভোটগ্রহণ শুরু

নাজিরাবাদে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর নির্বাচন শুরু। ছবি- কামরুল হাসান

নাজিরাবাদে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর নির্বাচন শুরু। ছবি- কামরুল হাসান

মৌলভীবাজার সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি কেন্দ্রে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর ভোটগ্রহণ শুরু হয়েছে। পরে ব্যালট বাক্স সিল না করেই ভোটারদের ভোটগ্রহণ শুরু করেছেন পোলিং এজেন্টরা।

রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থধাপের ইউপি নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদের আগনসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে ভোটারদের লাইন দীর্ঘ হলে স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়েন।

জানা যায়, সকাল ৮টার আগে থেকেই থেকেই ভোটারদের লাইনে দাঁড় করানো হয়। নির্ধারিত সময়ের ১০ মিনিট পর ভোটগ্রহণ শুরু হয়েছে। একজন মহিলা ভোটার কেন্দ্রে প্রবেশের পর দায়িত্বপ্রাপ্তরা পোলিং এজেন্টরা ব্যালট পেপার দিয়ে দেন। কিন্তু সেই সময়ও ব্যালট বক্স সিল করা হয় নি।

এ সময় প্রিজাইডিং কর্মকর্তা এনামুল হক বলেন, আমরা চেষ্টা করেছি নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করতে। পোলিং এজেন্টরা বেখয়ালের কারণে বক্স সিল করেন নি, আমি সাথে সাথে বক্স সিল করে দিয়েছি।

উল্লেখ্য, দেশের ৮৩৮ টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ রোববার (২৬ ডিসেম্বর) চলছে চতুর্থধাপের নির্বাচন। এর মধ্যে ৩৮ টি ইউপিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ আজ বিকেল ৪টা পর্যন্ত চলবে।

আইনিউজ/কামরুল হাসান/এসডি

দেখুন আইনিউজের ভিডিও খবর

মৌলভীবাজারে কেন্দ্র দখলের শঙ্কা উড়িয়ে দিলেন জেলা নির্বাচন কর্মকর্তা

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবেন বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়