ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৬, ২৭ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৫:১৯, ২৭ ডিসেম্বর ২০২১

ওসমানীতে ১১ কেজি সোনাসহ চার যাত্রী আটক

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইফেরত ১১ কেজি ২০০ গ্রাম সোনাসহ চার যাত্রীকে আটক করেছে কাস্টমস।

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের ওই ৪ যাত্রীর লাগেজ তল্লাশি করে সোনাগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন- হবিগঞ্জ জেলার ছাতক নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থগ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ।

আরও পড়ুন- শাহজালালে তিন কেজি সোনাসহ ইতালি প্রবাসী গ্রেফতার

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপ কমিশনার মো. আল আমিন বলেন, সকাল ৯টার দুকে দুবাই থেকে ফ্লাইট বিজি ২৪৮ ওসমানীতে অবতরণ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ৪ যাত্রীর লাগেজ তল্লাশি কতে ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি বলেন, স্বর্ণগুলো আয়রন মেশিন ও জুতার মেশিনের ভেতর ছিল। যার মূল্য প্রায় ৭ কোটি টাকা।

আইনিউজ/এসডিপি 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ