ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০১, ২৪ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৫:০২, ২৪ ডিসেম্বর ২০২১

শাহজালালে তিন কেজি সোনাসহ ইতালি প্রবাসী গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তিন কেজি সোনাসহ ইতালি প্রবাসী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা কাস্টমস হাউজ। আমরানুল হক নামের ওই প্রবাসীর ব্যাগ থেকে ৩ কেজি ৭০ গ্রাম ওজনের সোনার পাত ও পিণ্ড জব্দ করা হয়েছে বলে জানা গেছে। 

গ্রেফতার আমরানুল হক ইতালিয়ান পাসপোর্টধারী। বাংলাদেশে তার স্থানীয় ঠিকানা নরসিংদীর রায়পুরায়। শুক্রবার (২৪ ডিসেম্বর) ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- লঞ্চ থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেন ইউএনও

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ২টা ৩০ মিনিটে আমরানুল হক ইতালি থেকে একটি ফ্লাইটে করে শাহজালালে অবতরণ করেন। ইমিগ্রেশন শেষে গ্রীণ চ্যানেল অতিক্রমকালে তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিং করা হয়। এ সময় তার ব্যাগের ভেতর স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।

আরও পড়ুন-  কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে দলবেধে গৃহবধূকে ধর্ষণ

এই কর্মকর্তা আরও বলেন, পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে আমরানুল হকের ব্যাগে থাকা পাত আকতি ৭ পিস এবং পিণ্ড আকতি ১০ পিস স্বর্ণ জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে সোনা আনার দায়ে ইতালি ফেরত ওই যাত্রীকেও গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে আনা এই সোনার ওজন ৩ কেজি ৭০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা।

আমরানুল হকের বিরুদ্ধে ডিএমপির বিমানবন্দর থানায় কাস্টমস আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

আইনিউজ/এসডিপি 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়