নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
শ্রীমঙ্গলে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলা
বিজ্ঞান মেলার একটি প্রজেক্ট। ফাইল ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজ্ঞান মেলা উদ্বোধন হয়েছে। বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাঁথা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে এই মেলা চলবে দুইদিন।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলার আয়োজন করা হয়।
শ্রীমঙ্গলের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভালুলাল রায়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তী, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশ প্রমুখ। পরে শিক্ষার্থীদের প্রদর্শনীগুলো ঘুরে দেখেন অতিথিরা।
বিজ্ঞান মেলা ঘুরে দেখা গেছে বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা দিচ্ছে মেধার পরিচয়। মেলায় শিক্ষার্থীরা ‘গ্রাম হবে শহর প্রকল্প’, লাইফাই প্রজেক্ট, ওয়ারলেস পাওয়ার ট্রান্সফার সিস্টেম, হ্যান্ড স্যানিটাইজার মেশিন, স্বয়ংক্রিয় বৃষ্টি সংকেত ব্যবস্থা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ধারণা,, উন্নত গ্রামীণ জীবন ব্যবস্থা, মিনি সুফিয়া রোবট, ডিজিটাল ডাস্টবিন, ডিজিটাল সিটি ইত্যাদি প্রদর্শনী তুলে ধরেছে।
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের ভিডিও খবর
মাইকে ঘোষণা দিয়ে মৌলভীবাজারের সরকার বাজারে শতশত মানুষের সংঘর্ষ
মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালায় পুননির্বাচন চান আওয়ামী লীগসহ তিন প্রার্থী
রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























