ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৮, ২৯ ডিসেম্বর ২০২১

রাজনীতির মাঠ থেকে কবরে শায়িত সহিদ হোসেন ইকবাল

হাজারো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল। বুধবার নামাজে-জানাযা শেষে তাঁকে শ্রীমঙ্গল কলেজ রোডের কবরস্থানে সমাহিত করা হয়। রাজনীতির মাঠ থেকেই কবরে শায়িত হলেন তিনি।  

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

আরও পড়ুন- সহিদ হোসেন ইকবাল আর নেই, রাজনীতির মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া মাঠে তাঁর নামাজে-জানাযা অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে তাঁকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

আরও পড়ুন- পারিবারিক কবরস্থানে সমাহিত সাবেক রেফারি আশিকুর রহমান

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, সহিদ হোসেন ইকবাল ছিলেন আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু অন্তঃপ্রাণ একজন নেতা। রাজনীতির মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

মঙ্গলবার রাতে ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সিন্দুরখান এলাকায় বক্তৃতা দিচ্ছিলেন সহিদ হোসেন ইকবাল। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে তাৎক্ষণিক প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আইনিউজ ভিডিও 

ক্রিকেট ব্যাট হাতে মাঠে ডিসি-এসপি

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়