ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৪, ২৮ ডিসেম্বর ২০২১
আপডেট: ০০:০৭, ২৯ ডিসেম্বর ২০২১

সহিদ হোসেন ইকবাল আর নেই, রাজনীতির মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ

মেয়ে ইরিনার সাথে সহিদ হোসেন ইকবাল। ফাইল ছবি

মেয়ে ইরিনার সাথে সহিদ হোসেন ইকবাল। ফাইল ছবি

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল আর নেই। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। 

শ্রীমঙ্গল থেকে সাংবাদিক মামুন আহমদ আইনিউজকে জানান, মঙ্গলবার রাতে ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সিন্দুরখান এলাকায় বক্তৃতা দিচ্ছিলেন সহিদ হোসেন ইকবাল। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকে তাৎক্ষণিক প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন- পারিবারিক কবরস্থানে সমাহিত সাবেক রেফারি আশিকুর রহমান

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। 

সহিদ হোসেন ইকবালের মরদেহ শ্রীমঙ্গল শান্তিবাগ এলাকার নিজ বাসভবনে রাখা হয়েছে। জানাযার সময় পরে জানানো হবে।

আরও পড়ুন- শ্রীমঙ্গলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান

দলীয় নেতাকর্মী ও পারিবারিক ঘনিষ্ঠজনরা জানান, সহিদ হোসেন ইকবাল ছিলেন আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু অন্তপ্রাণ একজন নেতা। ছিলেন সজ্জন ব্যক্তি। হৃদরোগ, ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে তিনি ভুগছিলেন। এতোকিছুর পরও তিনি দলীয় কর্মকাণ্ডে সবসময় ব্যস্ত থাকতেন। দলের জন্য নিরন্তর কাজ করে গেছেন। শেষ পর্যন্ত তিনি রাজনীতির মাঠেই দলীয় নেতাকর্মীদের মাঝে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আইনিউজ ভিডিও 

ক্রিকেট ব্যাট হাতে মাঠে ডিসি-এসপি

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়