সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৯:০৩, ২৮ ডিসেম্বর ২০২১
শ্রীমঙ্গলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারী ও বেসরকারী বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে অধিপরামর্শ সভা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার ইইছবপুর কারিতাস কারিগরি স্কুলে অধিপরামর্শ সভা ও শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধুরী সভাপতিত্বে ও কারিতাস সিলেট অঞ্চল এর সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মো: মখলিছুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কর্ন চন্দ্র মল্লিক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল হাসান মো: জহিরুল ইসলাম ভূইয়া।

এসডিডিবি প্রকল্প কারিতাস সিলেট অঞ্চলের আয়োজনে প্রতিষ্ঠানে কর্মসুচির বিভিন্ন দিক উপস্থাপন করেন জুনিয়র কর্মসুচি কর্মকর্তা লুটমন পডুনা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাজরিন চার্জ এর পুরোহিত প্রসেন ঘোষ, উপকারভোগী রুকন উদ্দিন, জহর লাল পান্ডে, সুবর্ণা চাষা, সুক্তা রানী দেব ও মিলি রায় প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, ৬ বছর ব্যাপী প্রকল্প ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে এবং একই কাজে আরো তিন বছর এ কাজ চললেও জনবল ও সুযোগ সুবিধা অর্ধেকে নেমে আসছে। তারা এই ৬ বছর প্রকল্পে সরকারী-বেসরকারী যে যে প্রতিষ্ঠান ও ব্যাক্তি সহযোগীতা করেছেন তাদের তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতের প্রকল্পের সহযোগীতার অনুরোধ জানান। উপকারভোগীরা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি, প্রতিবদ্ধী ভাতার অর্থ বাড়ানো, সংগঠনের নিবন্ধন, ভোগান্তি ও হয়রাণি মুক্ত সেবা পাওয়ার অনুরোধ জানান।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি
দেখুন আইনিউজের ভিডিও খবর
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























