ঢাকা, মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৪, ৩০ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৬:৩৩, ৩০ ডিসেম্বর ২০২১

এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২১

জিপিএ-৫ এ শীর্ষে সিলেট, পাসের হারে এগিয়ে সুনামগঞ্জ

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হারে এগিয়ে রয়েছে সুনামগঞ্জ। অপরদিকে জিপিএ-৫ এ শীর্ষে সিলেট জেলা। এছাড়া বিভাগে শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৫ টি। 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফলাফলে দেখা যায়, সিলেট বোর্ডে রেকর্ড ৯৬ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় পাশের হার সর্বোচ্চ ৯৭ দশমিক ২৯ শতাংশ।

আরও পড়ুন- আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৯ শতাংশ

বিভাগের অন্য তিন জেলা- সিলেটে পাসের হার ৯৭ দশমিক ১৬ শতাংশ, মৌলভীবাজারে পাসের হার ৯৬ দশমিক ১১ শতাংশ ও হবিগঞ্জে পাসের হার  ৯৬ দশমিক ২৬ শতাংশ। 

সিলেট বোর্ডে এবার জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী।এর মধ্যে সিলেটে ২ হাজার ২৯৮ জন, মৌলভীবাজারের ১ হাজার ৪০ জন, হবিগঞ্জে ৮৬৯ জন  ও সুনামগঞ্জের ৬২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

আরও পড়ুন- মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৯ শতাংশ

এ বছর সিলেট বোর্ডে ৯১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ১৯  হাজার ৫৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যাদের মধ্যে ১ লাখ ১৫ হাজার ৭০০ জন উত্তীর্ণ হয়েছে।

পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই এগিয়ে রয়েছে মেয়েরা। মেয়েদের পাসের হার ৯৭ দশমিক ১২ ও জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮০৬ জন। অপরদিকে ছেলেদের পাসের হার ৯৬ দশমিক ৩৫ ও জিপিএ-৫ পেয়েছে ২ জাহার ২৮ জন।

আরও পড়ুন- এসএসসির ফল প্রকাশ, সিলেটে পাসের হার ৯৬.৭৮

এ বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কান্তি পাল বলেন, করোনার কারণে এবার স্কুল দীর্ঘসময় বন্ধ ছিল। পরীক্ষাও হয়েছে পরিবর্তিত সিলেবাসে। তবে শিক্ষার্থীরা দ্রুত সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ক্রিকেট ব্যাট হাতে মাঠে ডিসি-এসপি

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ