নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:২০, ৩০ ডিসেম্বর ২০২১
এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২১
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৯ শতাংশ
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৯ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮৮ জন শিক্ষার্থী।
বিষয়টি আইনিউজকে নিশ্চিত করেছেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ খ ম ফারুক আহমেদ।
তিনি জানান, এ বছর বিদ্যালয়টি থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নেয় ২৩৭ জন শিক্ষার্থী। যাদের মধ্যে পাস করেছে ২৩৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৮ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন।
উল্লেখ্য, এবার সারাদেশে এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪৯ হাজার ৫৩০ জন, রাজশাহী বোর্ডে ২৭ হাজার ৭০৯ জন, কুমিল্লায় ১৪ হাজার ৬২৬ জন, যশোর বোর্ডে ১৬ হাজার ৪৬১ জন, চট্টগ্রামে ১২ হাজার ৭৯১ জন, বরিশালে ১০ হাজার ২১৯ জন, সিলেটে ৪ হাজার ৮৩৪ জন, দিনাজপুরে ১৭ হাজার ৫৭৮ জন, ময়মনসিংহ ১০ হাজার ৯২ জন পরীক্ষার্থী রয়েছেন।
আরও পড়ুন- আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৯ শতাংশ
এসএসসির ফল জানবেন যেভাবে
⇔ http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিজিট করে এসএসসির ফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফলাফল জানা যাবে।
⇔ মোবাইলে এসএমএস-এর মাধ্যমেও এসএসসির ফল জানা যাবে। সেজন্য মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ : SSC DHA 123456 2021 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
⇔ মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ : DAKHIL MAD 123456 2021 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজার : সরকারি উচ্চ বিদ্যালয় ও আলী আমজাদের এসএসসি পরীক্ষার ফলাফল
`আমি GPA 5 পেয়েছি` এর সঠিক ইংরেজি কী
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























