ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৭, ৫ জানুয়ারি ২০২২
আপডেট: ১৭:১৩, ৫ জানুয়ারি ২০২২

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১৮ ইউনিয়নে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ১৮ টি ইউনিয়নে শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

এর আগে আজ বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঘন কুয়াশার মধ্যে উৎসবমূখর পরিবেশে ভোট দেন ভোটাররা।

নির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে পুলিশ, র্যা ব, আনসার ও বিজিবির পাশাপাশি ৯ জন করে ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়।

আরও পড়ুন- সুনামগঞ্জে ভোটারদের পান খাওয়াচ্ছেন মহিলা সদস্য প্রার্থীর সমর্থকরা

শ্রীমঙ্গল উপজেলা

শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৩৮৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৪৩ জন। মোট ভোট কেন্দ্র ১০০ টি।

আরও পড়ুন- টাঙ্গাইলে গুজব ছ‌ড়ি‌য়ে ৪০০ ব্যালট ছিনতাই

কমলগঞ্জ উপজেলা

কমলগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সাধারণ সদস্য পদে ৩২৭ জন ও নারী সদস্য পদে ১০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ৯টি ইউনিয়নে মোট ভোটর ১ লাখ ৮০ হাজার ৯শত ৩৮ জন। মোট ভোট কেন্দ্র ৯৫টি।

আইনিউজ ভিডিও 

শীতের সকালেও ভোট কেন্দ্রে দলে দলে ছুটেছেন নারী-পুরুষেরা

রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী

নৌকার বিজয় দেখছেন মনসুরনগরের মিলন বখত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়