নিজস্ব প্রতিবেদক, সিলেট
জকিগঞ্জে সিলমারা ব্যালটসহ নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আটক
আটক দুই কর্মকর্তা।
সিলমারা ব্যালট পেপার এবং সিলসহ সিলেটের জকিগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার সাদমান সাকিব ও রিটার্নিং অফিসারকে (উপজেলা কৃষি কর্মকর্তা) আটক করেছে জেলা প্রশাসন এবং পুলিশ। পঞ্চম ধাপের ইউপি নির্বাচন চলাকালে বুধবার (৫ জানুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে এসময় নগদ টাকা ও একটি খালি ফেন্সিডিলের বোতলও পাওয়া যায়।
জানা গেছে, সালমান সাকিব জকিগঞ্জ সদর, সুলতানপুর ও বারঠাকুরী ইউনিয়ন এবং আরিফুল হক কাজলসার বারহাল ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তাদের আচরণ সন্দেহ হলে এবং কেন্দ্রগুলোয় ব্যালট পেপার কম হওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলা ৩টা ১০ মিনিটে জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার মো. ফরিদ উদ্দীনের উপস্থিতিতে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

তাদের গাড়ি তল্লাশি করে এসব সিলমারা ব্যালট পেপার ও সিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাজলসার ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচন অফিসার এবং রিটার্নিং অফিসারের কাছ থেকে ৩ নং কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান জনাব জুলকার নায়িন লস্কর এর নৌকা প্রতীকে সিল দেয়া ব্যালট ৪০০ টি পাওয়া গেছে। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা প্রার্থীদের সিল দেয়া ছাড়া সর্বমোট ৪০০ টি ব্যালট এবং ১ নং বারহাল ইউনিয়ের চেয়ারম্যান প্রার্থীদের ৪৫৬ টি খালি ব্যালট পাওয়া যায়।
এছাড়াও তাদের কাছে পাওয়া গেছে নগদ টাকা। জানা যায়, রির্টানিং কর্মকর্তা জনাব সাদমান সাকিব এর কাছে নগদ ২১ হাজার টাকা ও উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আরিফুল হক এর নিকট ১ লক্ষ পাঁচশত টাকা ও একটি ফেন্সিডিলের খালি বোতল পাওয়া গেছে।
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের ভিডিও খবর
মাইকে ঘোষণা দিয়ে মৌলভীবাজারের সরকার বাজারে শতশত মানুষের সংঘর্ষ
মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালায় পুননির্বাচন চান আওয়ামী লীগসহ তিন প্রার্থী
রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























