ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৬, ৭ জানুয়ারি ২০২২
আপডেট: ১৯:৫৬, ৭ জানুয়ারি ২০২২

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন নির্মলেন্দু দাশ রানা

নবীগঞ্জে করগাঁও ইউনিয়নবাসীর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবীগঞ্জের করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান  নির্মলেন্দু দাশ রানা। 

এ উপলক্ষ্যে শুক্রবার (৭ জানুয়ারি) বিকালে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

করগাঁও ইউনিয়নের সাবেক ইউপি’র চেয়ারম্যান  মো: ছাইম উদ্দিন সভাপতিত্বে এতে প্রধান অতিথি নব-নির্বাচিত চেয়ারম্যান নির্মেলন্দু দাশ রানা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং ইউনিয়ন নব-নির্বাচিত চেয়ারম্যান রঙ্গ লাল দাশ, এসআই অমৃতাব দাশ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

নবনির্বাচিত চেয়ারম্যান নির্মেলন্দু দাশ রানা তার বক্তব্যে বলেন, আমি সবকিছুর সাথে আপোষ করলেও মাদক আর জুয়ার সাথে কোন আপোষ করবো না। কারণ মাদক আগামী প্রজন্মকে ধ্বংস করলে দেশ পিছিয়ে যাবে।

অনুষ্ঠানে ঘোড়া প্রতীকে নবনির্বাচিত চেয়ারম্যান নির্মেলন্দু দাশ রানাকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

গত ২৮ নভেম্বর ৩য় ধাপে ইউপি নির্বাচনে তিনি ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হন। আলোচনা সভা অনুষ্ঠানের পূর্বে চেয়ারম্যান মো. ছাইম উদ্দিন নব নির্বাচিত চেয়ারম্যান নির্মলন্দু দাশ রানা এর কাছে ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর করেন।

আইনিউজ/অঞ্জন রায়/এসডি

দেখুন আইনিউজের ভিডিও খবর

মাইকে ঘোষণা দিয়ে মৌলভীবাজারের সরকার বাজারে শতশত মানুষের সংঘর্ষ

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালায় পুননির্বাচন চান আওয়ামী লীগসহ তিন প্রার্থী

রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়