ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৩২, ৭ জানুয়ারি ২০২২

কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা সম্মেলনের প্রস্তুতি পরিষদ গঠন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটি'র একাদশ জেলা সম্মেলন আগামী ২৩-২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আগামী ২৩ জানুয়ারি সকাল ১১ টায় মৌলভীবাজারের স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শুরু হবে। সম্মেলন প্রস্তুতি পরিষদের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক কামরুল হাসান মিজুর স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানা যায়।

সম্মেলন উদ্বোধন করবেন বর্ষীয়ান কৃষক নেতা কমরেড আব্দুল মালিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের  কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটি'ও প্রেসিডিয়াম সদস্য কমরেড সাজ্জাদ জহির চন্দন।

‘দুঃশাসন হঠাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’ এই স্লোগানকে ধারণ করে এইবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন সফল করতে জহর লাল দত্ত-কে চেয়ারম্যান, এডভোকেট মাসুক মিয়া ও রমাপদ ভট্টাচার্য যাদুকে কো-চেয়ারম্যান এবং আবু রেজা সিদ্দিকী ইমনকে সদস্য সচিব করে ৫১ সদস্যের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।

আইনিউজ/এসডি

দেখুন আইনিউজের ভিডিও খবর

মাইকে ঘোষণা দিয়ে মৌলভীবাজারের সরকার বাজারে শতশত মানুষের সংঘর্ষ

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালায় পুননির্বাচন চান আওয়ামী লীগসহ তিন প্রার্থী

রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়