ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

মো. ফাহাদ আহমদ, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:১০, ৮ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারে ৫ জুয়াড়ি গ্রেফতার

মৌলভীবাজার সদর উপজেলাধীন খলিলপুর ইউপির অন্তর্ভুক্ত লামুয়া এলাকা থেকে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ। শুক্রবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করে পুলিশ।

জানা যায়, অনেকদিন যাবত লামুয়া এলাকায় একটি বড় জুয়াড়ি চক্র গড়ে উঠেছে। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জাগায় এদের মাধ্যমে জুয়া খেলা পরিচালিত হয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক এর নির্দেশনা অনুযায়ী শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম ও এএসআই মোশাহিদ কামাল, ইসমাইল হোসেনসহ পুলিশের একটি দল লামুয়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে সদর উপজেলার খলিলপুর ইউপির লামুয়া গ্রামের মছন মিয়ার ছেলে হোসেন মিয়া (২৬), একই এলাকার সাজন মিয়ার ছেলে মো. সাদিক মিয়া (৩১), হাজী বাহার মিয়ার ছেলে মো. মিলাদ মিয়া (৩০), পংমদপুর গ্রামের মো. সুন্দর আলীর ছেলে মো. জুয়েল মিয়া (২৮) ও খলিলপুর গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে জয়নাল মিয়াকে (৫৫) গ্রেফতার করা হয়।

এসময়  জুয়া খেলার আসর থেকে নগদ ২ হাজার ৮১০ টাকা ও খেলায় ব্যবহৃত তাস জব্দ করে পুলিশ।

শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম ৫ জুয়াড়ি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজুয়াড়ি চক্রের সদস্য। তাদের নেটওয়ার্ক অনেক বড়। তারা নানা সময়ে বিভিন্ন স্পটে জুয়ার আসর বসায় এবং খেলে থাকে। চক্রটিকে ধরার জন্য কয়েকদিন ধরে চেষ্টা করে আসছিলাম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আইনিউজ/ফাহাদ আহমদ/এসডি

দেখুন আইনিউজের ভিডিও খবর

মাইকে ঘোষণা দিয়ে মৌলভীবাজারের সরকার বাজারে শতশত মানুষের সংঘর্ষ

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালায় পুননির্বাচন চান আওয়ামী লীগসহ তিন প্রার্থী

রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়