ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২০:১২, ৮ জানুয়ারি ২০২২

এলিভেন স্টার ক্লাব সুপারকাপে সংগ্রাম পুঞ্জি চ্যাম্পিয়ন

ফুটবল প্রেমীদের উত্তেজনাপূর্ণ খেলা উপহার দিলো সংগ্রাম পুঞ্জি জমিদার একাদশ বনাম কুকিজুরি পুঞ্জি ফুটবল একাদশ। হবিগঞ্জের বাহুবল উপজেলার আলিয়া ছড়া খাসিয়া পুঞ্জির ফুটবল মাঠে এলিভেন স্টার ক্লাব আয়োজিত আমন্ত্রণ মুলক সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার (৮ জানুয়ারী) বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়েছে। 

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম পুঞ্জি জমিদার একাদশ বনাম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুকিজুরি খাসিয়া পুঞ্জি ফুটবল একাদশ এর মাঝে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। খেলায় ২-০ গোলে সংগ্রাম পুঞ্জি জমিদার একাদশ চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলিয়াছড়া খাসিয়া পুঞ্জির মান্রী ও খাসি সোশ্যাল কাউন্সিলের সহ-সভাপতি  উটিয়ান তংপের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বশির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগ্রাম পুঞ্জির জমিদার নিরলা তাংসং,আলিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দেব,সহকারী শিক্ষক বিপ্লব আচার্য্য, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমী, ইউপি সদস্য শ্রী কুমার কৈরী। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা উপভোগ করতে সিলেট বিভাগের সিলেট জেলা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন খাসিয়া পুঞ্জি থেকে আগত দর্শকদের উপস্থিতিতে আলিয়াছড়া খাসিয়া পুঞ্জির ফুটবল মাঠে তিলধারনের ঠাই ছিলনা। কানায় কানায় দর্শকপূর্ণ ছিল মাঠের চারপাশ।

উল্লেখ্য এ  টুর্নামেন্ট গত ২০২০ সালে আয়োজন করা হয়েছিল কিন্তু কোভিড-১৯ মহামারী দেখা দেওয়ার কারনে সরকারী নিষেধাজ্ঞা থাকায় খেলাটি স্থগিত করা হয়। উক্ত টুর্নামেন্টে মোট ৩২ টি খাসিয়া পুঞ্জির ফুটবল দল অংশগ্রহণ করে। ম্যাচ শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও প্রাইজমানি নগদ ১লক্ষ টাকা ও রানার্স আপ দলের কাছে ট্রফি ও প্রাইজমানি নগদ ৩০ হাজার টাকা প্রধান অতিথি তুলে দেন। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের পাহে।

টুর্নামেন্ট সেরা খেলায়াড় নির্বাচিত হন রানার্স আপ কুকিজুরি দলের কনসল। খেলা শেষে দর্শকদের জন্য ছিল বিশেষ লাকী কুপন ড্র।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

মাইকে ঘোষণা দিয়ে মৌলভীবাজারের সরকার বাজারে শতশত মানুষের সংঘর্ষ

মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালায় পুননির্বাচন চান আওয়ামী লীগসহ তিন প্রার্থী

রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়