ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১১, ১১ জানুয়ারি ২০২২
আপডেট: ১৯:০৫, ১১ জানুয়ারি ২০২২

নবীগঞ্জে হাওর থেকে মুক্তিযোদ্ধার ছেলের লাশ উদ্ধার

হবিগঞ্জ নবীগঞ্জে উপজেলার বাউসী গ্রাম সংলগ্ন ঘুনার বন হাওর থেকে অসীম দাশ (২১) নামের এক বীর মুক্তিযোদ্ধার ছেলের লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ জানুয়ারি) উপজেলার বড় ভাকৈর (পঞ্চিম) ইউনিয়নের বাউসী গ্রামের পাশের হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অসীম দাশ স্থানীয়  বিবিয়ানা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। নিহতের বাবার নাম মুক্তিযোদ্ধা অবনী দাশ।

নিহতের বড় বোন জামাই হরেকৃষ্ণ দাশ জানান, সোমবার বেলা ১টায় বাড়ি থেকে জমি চাষের উদ্দেশ্য বাড়ী থেকে পাশ্ববর্তী ঘুনার বন হাওরে যায় অসীম দাশ। এরপর আর ফেরেনি। পরদিন মঙ্গলবার বেলা ১০ টার দিকে বাউসী গ্রাম সংলগ্ন ঘুনার বন নামক স্থানে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ। পরে বেলা ৪টার দিকে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে লাশ পাঠিয়ে দেয়। এদিকে সহকারী পুলিশ সুপার আবুল খায়ের ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি হত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

আইনিউজ/অঞ্জন রায়/এসডি

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়