ঢাকা, মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ৩ ১৪৩৩

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৯, ১০ জানুয়ারি ২০২২

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর পূর্ব ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক নিবারণ চন্দ্র দাস রায় মারা গেছেন। সোমবার (১০ জানুয়ারি) দুপুর ২ টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

আরও পড়ুন- মহাসড়কে ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে যুবকের মৃত্যু

সোমবার বিকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ পুলিশের একটি টিম নিয়ে বীর মুক্তিযোদ্ধার মরদেহে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। পরে সার্বজনীন শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। 

আরও পড়ুন- টেংরা ইউপি চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে মানববন্ধন 

মুক্তিযোদ্ধা নিবারণ দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সদ্য সাবেক সভপতি ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমদ, শিক্ষক রথীন্দ্র চন্দ্র দাশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শোক জ্ঞাপনকারী উনার আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।   

আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়