ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

মো. ফাহাদ আহমদ

প্রকাশিত: ২৩:১৫, ১০ জানুয়ারি ২০২২

মহাসড়কে ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে যুবকের মৃত্যু

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলাধীন সদরঘাট নতুন বাজারে ব্লাস্ট হওয়া ট্রাকের চাকার রিং এর আঘাতে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। 

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ঐ ঘটনায় উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট উত্তরপাড়া  গ্রামের আব্দুল বারীর ছেলে মাসুম আহমদ (২৪) নিহত হয়। 

আরও পড়ুন- টেংরা ইউপি চেয়ারম্যানের বাসায় হামলার প্রতিবাদে মানববন্ধন 

জানা গেছে, নিহত মাসুম আহমদ মহাসড়কের পার্শ্ববর্তী চা-স্টলে বসে সন্ধ্যায় বন্ধুদের সাথে গল্প করছিল। হঠাৎ ঢাকা থেকে সিলেটগামী অতিরিক্ত মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৮৭২৫) ঘটনাস্থলে পৌঁছিলে আচকমা এর চাকা ব্লাস্ট হয়ে রিং ছুটে এসে মাসুমের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন- উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির গাড়িবহরে হামলা : বিদ্রোহী প্রার্থীসহ ৬ জনের জামিন নামঞ্জুর

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

আইনিউজ/মো. ফাহাদ আহমদ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ