ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৬, ১৩ জানুয়ারি ২০২২

কমলগঞ্জে আগুনে মুদির দোকান পুড়ে ছাই, ৩ লাখ টাকার ক্ষতি

মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে পুড়ে গেছে আব্দুল মজিদ নামে এক ব্যক্তির দোকান। এ ঘটনায় দোকানের গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

বুধবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামের রেলক্রসিং এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ক্ষতিগ্রস্থ দোকান মালিক আব্দুল মজিদ বলেন, প্রতিদিনের মতো বুধবার আমি দোকান বন্ধ করে রাত ১২ টায় সস্ত্রীক দোকানে ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত ২ টা ৩০ মিনিটের দিকে আগুনের তাপে আমরা ঘুম থেকে জেগে উঠে চিৎকার করি। তখন স্থানীয় লোকজনসহ আমরা আগুন নিভাতে প্রাণপন চেষ্টা করি। আগুনে সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা, মূল্যবান মালামালসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

আরও পড়ুন- পৌষসংক্রান্তি : কমলগঞ্জে জমে উঠেছে মাছের মেলা  

আগুন নিভানোর সময় আব্দুল মজিদের স্ত্রী আরফা বেগম (৪০) কিছুটা অগ্নিদগ্ধ হন। তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আলাপকালে ক্ষতিগ্রস্থ দোকান মালিক আব্দুল মজিদ বলেন, আমি স্থানীয় দুইজন দুষ্কৃতিকারীকে চিনতে পেরেছি। তারা ঘটনার পর  দ্রুত মোটরসাইকেলযোগে স্থান ত্যাগ করেন। পূর্ব শক্রুতার জের ধরে দুষ্কৃতিকারীরা আমার দোকানে আগুন দিয়ে পুড়ে আমাকে নিঃস্ব করেছে।

আরও পড়ুন- সীমিত আকারে হবে শাহ মোস্তফার উরুস

ঘটনার খবর পেয়ে শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) মোশারফ হোসেন অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনিউজ/প্রণীত রঞ্জন দেবনাথ/এসডিপি

আইনিউজ ভিডিও

ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র 

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়