মৌলভীবাজার প্রতিনিধি
একদিনে সমাপ্ত হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) উরুস
মাজার প্রাঙ্গণে শিরনী খাচ্ছেন সাধারণ মানুষ। ছবি : আই নিউজ
করোনা সংক্রমণের বিধিনিষেধের কারণে মৌলভীবাজারে এবার সীমিত আকারে অনুষ্ঠিত হলো হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) উরুস ও মেলা। মেলা অনুষ্ঠিত হয়েছে তিনদিনের বদলে একদিন।
শুক্রবার (১৪ জানুয়ারি) বাদ আছর মিলাদ মাহফিল, গরুর জবেহ ও জিকির আছকারের মধ্য দিয়ে শুরু হয় ৬৮১ তম উরুস মোবারক। শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় গিলাফ ছড়ানো ও বাদ জোহর থেকে শিরনী বিতরণ করা হয়। বাদ এশাহ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে উরুস সমাপ্ত হবে।
এদিকে সীমিত পরিসরে শাহ মোস্তফা সড়কে বসেছে মেলা উপলক্ষে দোকানপাট।

হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজারের মোতাওয়াল্লি এবং উরুস উদযাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ আই নিউজকে বলেন, করোনা সংক্রমণের বিধিনিষেধের কারণে এ বছর একদিনের উরুসের অনুমতি পাওয়া গেছে। যে কারণে শুধুমাত্র শনিবার (১৫ জানুয়ারি) উরুস অনুষ্ঠিত হচ্ছে। বাদ এশাহ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ উরুস মোবারক।
আরও পড়ুন- প্রতিপক্ষ প্রার্থীর সমর্থক হওয়ায় জন্মনিবন্ধনে স্বাক্ষর করছেন না মেম্বার
তিনি বলেন, এ বছর হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহির ৬৮১তম উরুস মোবারক। শুক্রবার (১৪ জানুয়ারি) বাদ আছর মিলাদ মাহফিল, গরুর জবেহ ও জিকির আছকার। শনিবার সকাল ৯টায় গিলাফ ছড়ানো, বাদ জোহর শিরনী বিতরণ। বাদ এশাহ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে উরুস সমাপ্ত হবে।
আরও পড়ুন- রাজনগর থানার ওসির বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগ
উল্লেখ্য মৌলভীবাজারে শতশত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.)উরুস ও মেলা। এ বছর ৬৮১তম উরুস। গত বছর ২০২১ সালে করোনা সংক্রমণে স্বাস্থ্যবিধির কারণে উরুস ও মেলা অনুষ্ঠিত হয়নি।
আইনিউজ ভিডিও
ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র
ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























